আহত পথচারীকে হাসপাতালে নিয়ে গেলেন ঢাবি ছাত্রলীগ নেতা

০৮ এপ্রিল ২০১৯, ১২:৫০ AM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরির বিপরীত দিকে গাছের ডাল ভেঙে পড়ে আহত হন এক পথচারী। পরে আহত ওই পথচারীকে কোলে করে হাসপাতালে নিয়ে যান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস। রবিবার সন্ধ্যা সাতটার দিকে এই ঘটনা ঘটে।

ঢাবি ছাত্রলীগের সভাপতি এভাবে একজন পথচারীকে কোলে করে হাসপাতালে নিয়ে যাওয়ার ছবি ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়ে। এই ঘটনার ভূয়সী প্রশংসাও করেন অনেকেই।

ডাকসুর সদস্য চিবল সাংমা এ ঘটনার ছবি ফেসবুকে শেয়ার করে লিখেন, লাইব্রেরির সামনে গাছের ডাল ভেঙ্গে পড়ে আহত হয় ছেলেটি। সাথে কর্মীরা থাকা সত্বেও চিকিৎসা সেবার জন্য নিজে কোলে করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন ছেলেটিকে। এগুলো শুধুমাত্র লোক দেখানোর জন্য করা নয়। মানুষের প্রতি মানুষের প্রকৃত ভালবাসার উদাহরণ এটি।

খোঁজ নিয়ে জানা গেছে, আহত ওই পথচারীর নাম আনোয়ার। সন্ধ্যা ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির পেছনের রাস্তায় যাওয়ার সময় হঠাৎ একটি গাছের ডাল ভেঙে পড়লে সে আহত হয়। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস হাকিম চত্বরে চা খাচ্ছিলেন। এ দৃশ্য দেখে তিনি এগিয়ে যান। পথচারী আনোয়ারকে কোলে করে রিকশায় তোলেন। রিকশায় কোলে নিয়েই তাকে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে ভর্তি করেন।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস বলেন, এটাতো আসলে আমাদের দায়িত্ব। অসহায় মানুষ যদি আহত হয় তাহলে তাদের দেখা মানবিক দায়িত্ব। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আর শিক্ষার্থী হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি।

২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬
মঞ্চে ফিরছে ‘পদ্মা নদীর মাঝি’, নতুন প্রযোজনায় তেজগাঁও কলেজ …
  • ২৬ আগস্ট ২০২৬
চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬
আদমজী ক্যান্টনমেন্ট কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১০ সেপ্ট…
  • ২৬ আগস্ট ২০২৬
‘সংকটের দায় কৃষকের হলে সরকার ও প্রশাসনের কাজ কী?’
  • ২৬ আগস্ট ২০২৬
সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
  • ২৬ আগস্ট ২০২৬