ঢাবি সাংবাদিক সমিতির নেতৃত্বে আবির-নিবিড়

০৬ এপ্রিল ২০১৯, ০৫:৩২ PM
আবির ও নিবিড়

আবির ও নিবিড় © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে ডেইলি নিউ নেশন পত্রিকার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাইহানুল ইসলাম আবির ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মাহদী আল মুহতাসিম নিবিড় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিস্থ সমিতির কার্যালয়ে নির্বাচন কমিশনার মাহবুব রনি নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। এসময় নির্বাচন কমিশনার রিয়াদুল করিম, সদ্য সাবেক কমিটির সভাপতি আসিফুর রহমান ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন উপস্থিত ছিলেন।

৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নির্বাচিত বাকি সদস্যরা হলেন-সহ-সভাপতি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের আবু রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক ইউএনবি’র মো. ইমরান হোসেন, দফতর সম্পাদক সারাবাংলা ডট নেটের কবির কানন, অর্থ সম্পাদক মানবজমিনের মুনির হোসাইন, কার্যনির্বাহী কমিটির সদস্য দৈনিক নয়া দিগন্তের মো. ইসমাঈল হোসেন, বাংলাদেশ অবজারভারের আবদুর রাজ্জাক সোহেল ও বাংলানিউজটুয়েন্টিফোর ডট কমের সাজ্জাদুল ইসলাম কবির।

২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬
মঞ্চে ফিরছে ‘পদ্মা নদীর মাঝি’, নতুন প্রযোজনায় তেজগাঁও কলেজ …
  • ২৬ আগস্ট ২০২৬
চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬
আদমজী ক্যান্টনমেন্ট কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১০ সেপ্ট…
  • ২৬ আগস্ট ২০২৬
‘সংকটের দায় কৃষকের হলে সরকার ও প্রশাসনের কাজ কী?’
  • ২৬ আগস্ট ২০২৬
সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
  • ২৬ আগস্ট ২০২৬