‘এসএম হলে ছাত্রলীগ দেখিয়েছে তারা কেমন গান হবে, প্রেম হবে’

০৩ এপ্রিল ২০১৯, ০১:৪৬ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের ছাত্র মো. ফরিদ হাসানকে মারধর ও সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র ইউনিয়ন। আজ বুধবার দুপুর ১টার দিকে তারা এ বিক্ষোভ মিছিল বের করেন।

এসময় তারা স্লোগান দেন, ‘এসএম হলে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাকসু ক্যাফেটেরিয়ার সামনে গিয়ে শেষ হয়।

সেখানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজ উল্লাহ। এসময় তিনি বলেন, ‘তারা (ছাত্রলীগ) নাকি ক্যাম্পাসের গান হবে, প্রেম হবে। নির্বাচনের দিন এবং গতকাল এসএম হলে দেখিয়েছে, তারা কেমন গান হবে, প্রেম হবে।’

এসময় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, ‘আগামী রবিবারের মধ্যে হামলাকারীদের বহিষ্কার করা না হলে আমরা কঠোর আন্দোলনে যাবো। গণরুম-গেস্টরুমে শিক্ষার্থীদের ওপর নির্যাতন বন্ধ না করলে প্রশাসনকে আমরা অবরুদ্ধ করবো।’

এসময় সেখানে এসএম হলে ছাত্রলীগের মারধরে আহত ফরিদ হাসানসহ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬
মঞ্চে ফিরছে ‘পদ্মা নদীর মাঝি’, নতুন প্রযোজনায় তেজগাঁও কলেজ …
  • ২৬ আগস্ট ২০২৬
চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬
আদমজী ক্যান্টনমেন্ট কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১০ সেপ্ট…
  • ২৬ আগস্ট ২০২৬
‘সংকটের দায় কৃষকের হলে সরকার ও প্রশাসনের কাজ কী?’
  • ২৬ আগস্ট ২০২৬
সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
  • ২৬ আগস্ট ২০২৬