রাত শেষে সকালেও অবস্থান, ১৪ ঘন্টা পরও উপাচার্যের দেখা নেই!

০৩ এপ্রিল ২০১৯, ০৯:৩৪ AM
সকালের অবস্থান কর্মসূচি

সকালের অবস্থান কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে হামলার ঘটনার বিচারের দাবিতে ভিসি বাসভবনের সামনে এখনো অবস্থান করছেন আন্দোলনকারীরা। অবস্থান কর্মসূচির পর প্রায় ১৪ ঘন্টার পেরিয়ে গেলেও উপাচার্যের দেখা পাননি তারা। ফলে রাতে সেখানেই অবস্থান করেন। মঙ্গলবার রাত সাড়ে ৭টা থেকে অবস্থান নেয় তারা।

বুধবার সকালে ভিসি চত্বরে গিয়ে দেখা যায়, ভিপি নুরসহ শিক্ষার্থীরা শুয়ে আছেন। ‘সন্ত্রাসী হামলা’র বিচার না হওয়া পর্যন্ত তারা সেখানে প্রতিবাদ কর্মসূচি পালন করে যাবেন বলে জানান। আন্দোলনে অংশ নিয়ে ভিপি নুরুল হক নুর বলেন, ‘হামলায় যারা জড়িত ছিল, তাদের প্রত্যেককে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। পাশাপাশি যারা অছাত্র ও বহিরাগত রয়েছেন; তাদেরও হল থেকে বের করতে হবে এবং নিয়মিত শিক্ষার্থীদের সিট দিতে হবে।’ নুর বলেন, ভিসি স্যার আমাদের ডাকসুর প্রেসিডেন্ট। আমাদের সঙ্গে তার দেখা করতে সমস্যা কোথায়?

রাশেদ খান বলেন, উপাচার্য অন্তত মেয়েদের কথা ভেবে আমাদের সঙ্গে দেখা করতে পারতেন। কিন্তু সেটিও করলেন না। আরেক নেতা বলেন, আমরা স্যারের বাসার ২০ গজ দূরে ১৪ ঘন্টার ধরে বসে আছি। অথচ তিনি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হয়ে আমাদের সঙ্গে একবার দেখা করলেন না।

গতকাল রাত ১২টার পর প্রক্টর গোলাম রাব্বানী সেখানে উপস্থিত হন। তিনি আন্দোনকারীদের হলে ফিরে যেতে অনুরোধ করে বলেন, এ বিষয় বসবো, জড়িতদের বিচার অবশ্যই হবে। তবে সেটি একটি নিয়মতান্ত্রিক পদ্বতি হতে হবে। এসময় আন্দোলনকারীরা তার বক্তব্য প্রত্যাখান করেন আন্দোলন চালিয়ো যাওয়ার ঘোষাণা দেন। পরে প্রক্টর সোয়া একটার দিকে চলে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রক্টর অফিসের একটি সূত্র জানায়, উপাচার্য নিজ বাসভবনেই আছেন। কিন্তু নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় চিন্তা করে আন্দোলনরতদের সঙ্গে দেখা করেননি।

মঞ্চে ফিরছে ‘পদ্মা নদীর মাঝি’, নতুন প্রযোজনায় তেজগাঁও কলেজ …
  • ২৬ আগস্ট ২০২৬
চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬
আদমজী ক্যান্টনমেন্ট কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১০ সেপ্ট…
  • ২৬ আগস্ট ২০২৬
‘সংকটের দায় কৃষকের হলে সরকার ও প্রশাসনের কাজ কী?’
  • ২৬ আগস্ট ২০২৬
সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
  • ২৬ আগস্ট ২০২৬
নেপালে ভূমিধস ও বন্যায় নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫০০
  • ২৬ আগস্ট ২০২৬