ভিসি না আসলে বাসভবনের সামনেই রাত কাটাবে আন্দোলনকারীরা

০৩ এপ্রিল ২০১৯, ০১:০৭ AM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে হামলার ঘটনার বিচারের দাবিতে ভিসি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে ডাকসু ভিপি নুরুল হকসহ আন্দোলনকারীরা।

তাদের এ কর্মসূচিতে ভিসি আকতারুজ্জামন এসে এই ঘটনার বিচারের আশ্বাস দিলে তারা কর্মসূচি প্রত্যাহার করবে। নইলে বাসভবনের সামনেই রাত কাটাবে আন্দোলনকারীরা। মঙ্গলবার রাত ১টার পর ঘটনাস্থলে ভিপি নুর এ ঘোষণা দেন।

তিনি বলেন, আমরা এমন ভিসি চাইনা যিনি সাধারণ শিক্ষার্থীদের বিপদে পড়লে এগিয়ে আসেন না। উনি না আসলে বাসভবনের সামনেই রাত কাটাবো। তিনি আরও বলেন, ভিসি স্যার আমদের ডাকসুর প্রেসিডেন্ট। তিনি আসলে সমস্যা কোথায়?

এসময় প্রক্টর গোলাম রাব্বানী সেখানে উপস্থিত ছিলেন। তখন তিনি আন্দোনকারীদের হলে ফিরে যেতে অনুরোধ করে বলেন, আমরা কালকে এ বিষয় বসবো, জড়িতদের বিচার অবশ্যই হবে। তবে সেটি একটি নিয়মতান্ত্রিক পদ্বতি হতে হবে। এসময় আন্দোলনকারীরা তার বক্তব্য প্রত্যাখান করেন আন্দোলন চালিয়ো যাওয়ার ঘোষাণা দেন। পরে প্রক্টর সোয়া একটার দিকে চলে যান।

প্রসঙ্গত, মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে সেখানে অবস্থান নেয় তারা।  রাত ১০টার পর তাদের কর্মসূচির পাশে অবস্থান নিয়ে নানা ধরণের স্লোগান দিচ্ছেন সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। রাত সাড়ে ১২টার পর সেখানকার সব লাইট নিভেয়ে দেয়া হয়েছে। তবে সব লাইট নেভানো হলেও বিভিন্ন চ্যানেলে ক্যামরাপার্সনদের ক্যামেরার লাইটে ভরসা করতে হচ্ছে আন্দোলনকারীদের।

মঞ্চে ফিরছে ‘পদ্মা নদীর মাঝি’, নতুন প্রযোজনায় তেজগাঁও কলেজ …
  • ২৬ আগস্ট ২০২৬
চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬
আদমজী ক্যান্টনমেন্ট কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১০ সেপ্ট…
  • ২৬ আগস্ট ২০২৬
‘সংকটের দায় কৃষকের হলে সরকার ও প্রশাসনের কাজ কী?’
  • ২৬ আগস্ট ২০২৬
সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
  • ২৬ আগস্ট ২০২৬
নেপালে ভূমিধস ও বন্যায় নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫০০
  • ২৬ আগস্ট ২০২৬