জিয়া হল ছাত্র সংসদ
© টিডিসি ফটো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদ বৈধ শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট তিনটি সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তগুলো মধ্যে রয়েছে— ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষাথীদের সিট খালি করা, ক্যান্টিনে বাকী খাওয়া নিষিদ্ধ এবং হলের নিয়মিত বৈধ ছাত্র ছাড়া অন্য কেউ পাঠকক্ষ ব্যবহার করতে পারবে না।
সোমবার প্রভোস্ট ও হল সংসদ সভাপতি অধ্যাপক ড. জিয়া রহমান এবং সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন শান্ত স্বাক্ষরিত পৃথক তিনটি বিজ্ঞপ্তির মাধ্যমে সিদ্ধান্তের বিষয়গুলো ছাত্রদের জানানো হয়েছে। একইসঙ্গে সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সকল শিক্ষার্থীর কাছে সহযোগিতা কামনা করা হয়।
আরো দেখুন: হল সংসদে প্রার্থীদের দায়িত্ব গ্রহণ, আবাসন সঙ্কট সমাধানে প্রাধান্য
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ মার্চ ২০১৯ তারিখের হল সংসদ কার্যনির্বাহী কমিটির ১ম সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সকল ছাত্রকে জানানো যাচ্ছে, যে সকল শিক্ষার্থীর মাস্টার্স ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গিয়েছে অথবা ফলাফল প্রকাশিত হয়েছে তারা এখন থেকে কেউই হলে থাকতে পারবে না এবং আগামী ২৩ এপ্রিল ২০১৯ তারিখের মধ্যে তাদেরকে সিট খালি করে দিতে বলা হচ্ছে।
অপর বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে হল ক্যান্টিনে বাকী খাওয়া সম্পূর্ণ নিষেধ। খাবার টেবিলে বসার পূর্বে সকলকে কাউন্টার থেকে খাবারের টোকেন সংগ্রহ করত হবে এবং ক্যান্টিন থেকে কোন খাবার রুমে নেয়া যাবে না।
তৃতীয় বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে হলের নিয়মিত বৈধ ছাত্র ব্যতীত অন্য কোন ছাত্র পাঠকক্ষ ব্যবহার করতে পারবে না।
আরো দেখুন: ভর্তি জালিয়াতদের বহিষ্কার ও পরিচ্ছন্ন ক্যাম্পাসের দাবি আখতারের