ঢাবিতে গণহত্যা বিষয়ক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন

২৪ মার্চ ২০১৯, ০৩:৪১ PM
জেনোসাইড এন্ড মাস ভায়োলেন্স’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে অতিথিবৃন্দ

জেনোসাইড এন্ড মাস ভায়োলেন্স’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে অতিথিবৃন্দ © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় ‘সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ’-এর উদ্যোগে ‘জেনোসাইড এন্ড মাস ভায়োলেন্স’ শীর্ষক দুই দিনব্যাপী ৩য় আন্তর্জাতিক সম্মেলন রবিবার বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সেন্টারের পরিচালক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে ‘গণহত্যার রাজনীতি’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার ও ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর মামুন। ধন্যবাদ জ্ঞাপন করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বঙ্গবন্ধু ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ১৯৭১ সালে সংঘটিত মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনী কর্তৃক বর্বরোচিত গণহত্যার সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে রিক্সাওয়ালারাও এর শিকার হয়েছিল। তিনি বলেন, এ ধরনের সম্মেলনের মাধ্যমে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ও গণহত্যা সম্পর্কে অনেক কিছু জানতে ও শিখতে পারে।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ সম্পাদিত ‘জেনোসাইড এন্ড মাস ভায়োলেন্স: পলিটিক্স অব সিঙ্গুলারিটি’ বইয়ের মোড়ক উন্মোচন করেন। দুই দিনব্যাপী এই সম্মেলনে দেশি-বিদেশি গবেষকবৃন্দ ৬টি সেশনে গণহত্যা বিষয়ক বিভিন্ন প্রবন্ধ উপস্থাপন করবেন।

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬
মঞ্চে ফিরছে ‘পদ্মা নদীর মাঝি’, নতুন প্রযোজনায় তেজগাঁও কলেজ …
  • ২৬ আগস্ট ২০২৬