ঢাবিতে সোসিওলজি অ্যালামনাই এসোসিয়োশনের সভা

২৪ মার্চ ২০১৯, ১২:৪১ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় সোসিওলজি অ্যালামনাই এসোসিয়োশনের কার্যনির্বাহী কমিটির এক সভায় সমাজবিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র ‘শহীদ শেখ কামাল ও শহীদ সুলতানা কামাল স্মৃতি বৃত্তি’ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয় শনিবার সন্ধ্যায়। সভায় সভাপতিত্ব করেন অ্যালামনাই’র সভাপতি ড. কামাল নাসের চৌধুরী। সমাজবিজ্ঞান বিভাগের বিভিন্ন বর্ষের ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের প্রতি মাসে এ বৃত্তি প্রদান করা হবে। এ বৃত্তি প্রদানের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. ফারুক হোসেন এবং অধ্যাপক ড. মো. আমিনুল হক’কে আহবায়ক ও সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়। আগামী জুলাই থেকে এ বৃত্তি প্রদান করা হবে।

এসময় সভায় উপস্থিত ছিলেন অ্যালামনাই’র মহাসচিব জনাব কামাল শারীফ, সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন, সহ-সভাপতি জনাব মো. নজিবুর রহমান মুখ্য সচিব, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়, অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, মো. বাবুল চৌধুরী, খোকন, মো. নাসির উদ্দিন সহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য বৃন্দ।

উল্লেখ্য, আগামী ১৯ এপ্রিলের সভায় এ বৃত্তি প্রদান এবং আগামী প্রাণের মেলা-২০১৯ অনুষ্ঠানের বিষয়ে আলোচনা করা হবে।

বগুড়ায় যাত্রীবাহী চলন্ত বাসে আগুন
  • ১২ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের দায়ে হল সংসদের এজিএসসহ ৩ জনের আবাসিকতা বাতিল
  • ১২ এপ্রিল ২০২৬
যোগদান সেপ্টেম্বরে, বেতন পাচ্ছেন ডিসেম্বর থেকে—বৈষম্য নিরসন…
  • ১২ এপ্রিল ২০২৬
সবচেয়ে শক্তিশালী যে দুই অস্ত্র এখনো ব্যবহার করেনি ইরান
  • ১২ এপ্রিল ২০২৬
বৈসাবির ছোঁয়ায় মুখর খাগড়াছড়ি, ফুল বিঝুতে রঙিন পাহাড়
  • ১২ এপ্রিল ২০২৬
শপথ নিলেন নবনির্বাচিত দুই এমপি
  • ১২ এপ্রিল ২০২৬
close