বিএনসিসির প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কেটে উৎযাপন করছেন। © হাবিবুর রহমান
আনন্দ মুখর পরিবেশে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার বিকাল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের ডা. এম আর খান মেডিকেল সেন্টারের চতুর্থ তলায় ৪০১ নম্বর কক্ষে বিএনসিসির অস্থায়ী কার্যালয়ে ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনসিসি বিমান শাখা যবিপ্রবির উদ্যোগে কেক কাটা হয়।
কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এবং যবিপ্রবি বিএনসিসির প্রফেসর আন্ডার অফিসার (পিইউও) প্রভাস চন্দ্র রায়, ক্যাডেট সার্জেন্ট মো. সালেহীন ইসলাম, শরিফা সুলতানা মুক্তা, ক্যাডেট কর্পোরাল রাশেদ বিল্লাহ, মোসাব্বির হোসাইন, তৌহিদুল ইসলাম, ল্যান্স কর্পোরাল তাসিন আহমেদ, শেখ ফজলে রাব্বী, ক্যাডেট নুসরাত ফেরদৌসি লেয়া, মো. বাইজীদ হোসেন, ফারজানা আক্তার প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যবিপ্রবি বিএনসিসির ক্যাডেট সার্জেন্ট মো. সালেহীন ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘দুর্যোগকালীন সময়ে, জরুরী মুহূর্তে দেশ ও জাতিকে সেবা দিতে ও জাতীয় অখণ্ডতা রক্ষা করার জন্য দীর্ঘদিন যাবত সশস্ত্র বাহিনীর সহায়তার কাজ করে বিএনসিসির সাথে থাকতে পেরে আমি ধন্য। শিক্ষার্থীদেরকে দেশ সেবা করার পাশাপাশি অনুপম চরিত্র গঠনে বিএনসিসিতে যুক্ত হওয়ার জন্য বলব।’
প্রসঙ্গত- জ্ঞান, শৃঙ্খলা ও একতা প্রতিপাদ্য নিয়ে ১৯৭৯ সালের ২৩ই মার্চ প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)।