ডাকসুর ভেতরে অভিষেক, বাইরে প্রতিবাদ!

২৩ মার্চ ২০১৯, ১২:৪১ PM
ডাকসু ভবনের বাইরে মানববন্ধন

ডাকসু ভবনের বাইরে মানববন্ধন © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দায়িত্ব গ্রহণ করেছেন সহ সভাপতি (ভিপি) নুরুল হক নুর’সহ নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটি। আর এর প্রতিবাদ জানিয়ে ডাকসু ভবনের বাইরে চলছে বিক্ষোভ। সেখানে ছাত্রদল ও একাধিক বাম ছাত্র সংগঠেনর নেতাকর্মীরা কর্মসূচি পালন করছেন।

ডাকসু ভবনের সামনে বিভিন্ন ধরণের স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে মানববন্ধন করছেন ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা। এসময় অভিষেক অনুষ্ঠান থেকেই পুনঃনির্বাচনের ঘোষণা দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

মানববন্ধনে বহন করা প্ল্যাকার্ডে লেখা রয়েছে, ‘আনিশা অক্সফোর্ড ছাত্র সংসদের সভাপতি, তবে প্রাচ্যের অক্সফোর্ডে কেন ভিসি!!’, ‘ডাকসুতে সভাপতি ও কোষাধ্যক্ষ পদে ছাত্র প্রতিনিধি চাই’ প্রভৃতি। এছাড়া ‘কারচুপির’ নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচনেরও দাবি জানিয়েছেন তারা।

এর আগে ফের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবি করে ছাত্রদল। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে ছাত্রদলের প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী ও জহুরুল হক হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান খন্দকার অনিক সাংবাদিকদের সাথে আলাপকালে এ দাবি জানান।

তিনি বলেন, ডাকসু নির্বাচন সুষ্ঠু হয়নি এটা স্পষ্ট। এর দায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পদত্যাগ করতে হবে। এছাড়া যারা এই নির্বাচনে অনিয়ম ও কারচুপির সাথে জড়িত ছিলো সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

ফের ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, পুনরায় নির্বাচন দেওয়ার পাশাপাশি নিরপেক্ষ শিক্ষকদেরকে এর দায়িত্ব দিতে হবে। এছাড়া হলের বাইরে একাডেমিক ভবনে নির্বাচনের কেন্দ্র করারও আহবান জানান তিনি।

এসময় সেখানে ছাত্রদলের প্যানেল থেকে ভিপি পদে নির্বাচন করা মোস্তাফিজুর রহমানসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দায়িত্ব গ্রহণ করেছেন সহ সভাপতি (ভিপি) নুরুল হক নুর’সহ নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটি। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ডাকসু ভবনে ডাকসুর প্রথম কার্যকরী সভায় কমিটির সদস্যরা অংশ নিয়েছেন। এর মাধ্যমে দীর্ঘ ২৮ বছর পর ফের সচল হলো ডাকসু।

ডাকসুর নব নির্বাচিত কমিটির প্রথম কার্যকরী সভায় এর সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানী, এজিএস সাদ্দাম হোসেন, সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত রয়েছেন।

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬
মঞ্চে ফিরছে ‘পদ্মা নদীর মাঝি’, নতুন প্রযোজনায় তেজগাঁও কলেজ …
  • ২৬ আগস্ট ২০২৬