ডাকসু: প্রচারণার লিফলেটে নোংরা হচ্ছে ঢাবি ক্যাম্পাস

০৫ মার্চ ২০১৯, ০২:০৫ PM
ডাকসু নির্বাচনের প্রচারণা চালাতে গিয়ে এভাবেই যেখানে-সেখানে লিফলেট ও পোস্টার ফেলে নোংরা করা হচ্ছে ঢাবি ক্যাম্পাস

ডাকসু নির্বাচনের প্রচারণা চালাতে গিয়ে এভাবেই যেখানে-সেখানে লিফলেট ও পোস্টার ফেলে নোংরা করা হচ্ছে ঢাবি ক্যাম্পাস © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ মার্চ। ডাকসু নির্বাচন উপলক্ষে সোমবার থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। তবে তাদের প্রচারণা শুরুর পর যেখানে-সেখানে লিফলেট ও পোস্টার ফেলায় নোংরা হচ্ছে ক্যাম্পাস। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন অনেকে।

জানা যায়, প্রচারণার জন্য ডাকসু নির্বাচনের প্রার্থীরা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরণের লিফলেট, পোস্টার, ব্যানার বিতরণ করছেন। এসব প্রচারণার উপকরণ সামান্য সময় দেখেই যত্রতত্র ফেলে দিচ্ছেন তারা। এতে ক্যাম্পাসের বিভিন্ন স্থান নোংরা হচ্ছে। তাছাড়া এসব উপকরনের কালির গন্ধেও অতিষ্ট হয়ে উঠেছেন শিক্ষার্থীরা। এর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়ে প্রতিবাদ জানিয়েছেন অনেকে।

আজ মঙ্গলবার ক্যাম্পাসে সরেজমিন গিয়ে দেখা গেছে, ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নির্বাচনী প্রচারণার নানা উপকরণ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এসব উপকরণ ক্যাম্পাস নোংরা করছে, সেদিকে যেন কারোর কোন নজরই নেই। উদাসীন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও। এছাড়া যারা এগুলো বিতরণ করছেন তারাও ব্যপারটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না বলে অভিযোগ অনেকের।

ক্যাম্পাসে প্রচারণা চালানো সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কর্মী অপরুপ বিশ্বাস দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রশাসন প্রচারণার ব্যাপারে যে ধরণের নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনা মেনে ছাত্র সংগঠনগুলো প্রচারনা করছে। ক্যাম্পাস ময়লা হচ্ছে কিন্তু এটা দেখার দায়িত্ব প্রশাসনের। এর দায়ভার প্রশাসন নেবে, সাধারন ছাত্ররা নেবে না বলেও উল্লেখ করেন তিনি।

এ ব্যাপারে অপরাধ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ইনজামাম উল দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সাধারন ছাত্রদের হাতে কিছু না বলেই নির্বাচনী প্রচারণার কর্মীরা নানা উপকরণ ধরিয়ে দিচ্ছেন, যে কারণে ক্যাম্পাস ময়লা হচ্ছে। এসব ময়লার কারণে ক্লাসরুমগুলোও অপরিষ্কার হয়ে যাচ্ছে।

তিনি বলেন, নির্বাচনী প্রচারণার আগেই ডাস্টবিনের ব্যবস্থা করা উচিৎ ছিলো প্রশাসনের। এছাড়া সাধারণ শিক্ষার্থীদেরও এ ব্যাপারে সচেতন থাকা উচিৎ বলে মনে করেন তিনি।

আর্জেন্টিনার ম্যাচের নতুন সূচিতে পরিবর্তন
  • ৩১ মার্চ ২০২৬
এনসিপির প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন
  • ৩১ মার্চ ২০২৬
আরব দেশগুলোর কাছে ইরান যুদ্ধের খরচ চাইবেন ট্রাম্প 
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসির ফরম ফিলাপ করতে না দেওয়ায় ২৪ শিক্ষার্থীর আত্মহত্যা…
  • ৩১ মার্চ ২০২৬
উচ্চশিক্ষা ও গবেষণা উন্নয়নে এমআইইউ-সিপিএএ’র যৌথ সেমিনার অনু…
  • ৩১ মার্চ ২০২৬
বিদ্যুৎ সাশ্রয়ে সাপ্তাহিক ছুটি তিন দিন ও অনলাইন ক্লাসসহ ৮ প…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence