ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে ঢাবি শিক্ষার্থীদের প্রয়াস

০২ মার্চ ২০১৯, ১০:৫৯ PM
ঢাবির আইন অনুষদের সামনে ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার শপথ গ্রহণ করছেন শিক্ষার্থীরা

ঢাবির আইন অনুষদের সামনে ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার শপথ গ্রহণ করছেন শিক্ষার্থীরা © সংগৃহীত

‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ এই স্লোগানকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখার ধারাবাহিক প্রয়াস চালিয়ে যাচ্ছেন একদল শিক্ষার্থী। এ কাজ পরিচালনা করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসমাইল হোসেন সিরাজী ও তামান্না তাবাস্সুম। তাদের সাথে একদল শিক্ষার্থী ছটির দিনে এ কাজে অংশ নিচ্ছেন। বিডি ক্লিন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন তাদেরকে সহযোগিতা করছে।

শনিবার বিকালে শপথ পাঠের মাধ্যমে নিয়মিত সাপ্তাহিক ইভেন্ট শুরু করে সংগঠনটি। এদিন তারা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ থেকে পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেন। নির্দিষ্ট স্থান পরিষ্কার শেষে ময়লা ভর্তি পলিব্যাগ গুলো ময়লার ডাম্পিং স্টেশনে ফেলে দিয়ে তাদের কাজের পরিসমাপ্তি করেন।এর আগে ধারাবাহিকভাবে স্মৃতি চিরন্তন, টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, বট তলা,পদ্ম পুকুর ও অপরাজেয় বাংলার আশপাশ পরিচ্ছন্ন করেছে সংগঠনটি।

সংগঠনটির কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে ইসমাইল হোসেন সিরাজী বলেন, আমরা প্রতি সপ্তাহে শনিবারের দিন বিকালে আমাদের ইভেন্ট পরিচালনা করি। আমরা চাই তরুণরা দেশ ও বিশ্ববিদ্যালয় পরিচ্ছন্নতায় এগিয়ে আসুক।

সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক ইসমাইল হোসেন সিরাজী আরও বলেন, ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উৎযাপনকে কেন্দ্র করে আন্ন ক্যাম্পাস হিসেবে ঘোষণা করা। এ লক্ষ্য নিয়েই আমরা সচেমাদের লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরিষ্কার পরিচ্ছতনতার বার্তা সকল ছাত্র-ছাত্রীর মাঝে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছি। আমরা গত বছরের ২ ফেব্রুয়ারি থেকে নিয়মিত ইভেন্ট পরিচালনা করে আসছি। আমরা আশাবাদী ২০২১ সালের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি পরিচ্ছন্ন ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে পারবো।

ঢাবি ক্যাম্পাস পরিচ্ছন্ন করছেন শিক্ষার্থীরা

 

উল্লেখ্য, পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ২০১৬ সালের ৩ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরিদ উদ্দিন মিলনের হাতে প্রতিষ্ঠিত হয় বিডি ক্লিন। এরপর থেকে সংগঠনটি ধীরে ধীরে বড় হয়ে দেশব্যাপী ৪৮ টি জেলায় ১৪ হাজারের অধিক সেচ্ছাসেবী নিয়ে পরিচ্ছন্নতার কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ-চীন শিক্ষা অংশীদারিত্ব আরও গভীর করার আহ্বান শিক্ষা…
  • ২৭ আগস্ট ২০২৬
৯/১১ হামলার ২৭ বছর পর শুরু হবে ‘মাস্টারমাইন্ড’ খালিদের বিচার
  • ২৭ আগস্ট ২০২৬
‘অহন ২ লাখ নিছি, সামনে ১০ লাখ নিয়াম’—দপ্তরি নিয়োগে প্রধান শ…
  • ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশি সিনেমার শুটিংয়ে গিয়ে নেপালে বন্যার কবলে ভারতীয় অভ…
  • ২৭ আগস্ট ২০২৬
জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর পোস্টের অভিযোগ
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে আকস্মিক বন্যার কারণ কী? সেখানে এত পর্যটক কেন গিয়েছিল…
  • ২৭ আগস্ট ২০২৬