ডাকসু নির্বাচনে আচরণবিধি ভঙ্গ ছাত্রলীগের: বেনজির

০২ মার্চ ২০১৯, ০৬:১৪ PM
উম্মে হাবিবা বেনজীর

উম্মে হাবিবা বেনজীর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রলীগের বিরুদ্ধে নানাবিধ অনিয়ম ও আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছেন প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদী ছাত্র ঐক্যের সম্মলিত জোটের জিএস (সাধারণ সম্পাদক) পদপ্রার্থী উম্মে হাবিবা বেনজীর। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ  অভিযোগ করেন তিনি।

বেনজির অভিযোগ করেন, ডাকসু নির্বাচনে ছাত্রলীগ আচরণবিধি ভঙ্গ করছে। ছাত্রলীগের ভিপি প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভনের রঙিন পোস্টার বিভিন্ন জায়গায় ঝুলানো হয়েছে। যা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে।

তিনি বলেন, তারা হলগুলোতেও প্রচারণা চালাচ্ছে। কিন্তু প্রশাসনিকভাবে বলা হয়েছে কালকে (৩মার্চ) থেকে প্রচারণা চালাতে। এখন ছাত্রদের মিনি গেস্টরুমের নামে জোরপূর্বক মিছিলে বাধ্য করা হচ্ছে। নির্বাচনকে সুষ্ঠু করার জন্য প্রশাসনের যে তাগিদ থাকা দরকার ছিল তা আমরা দেখতে পারছি না। নির্বাচনে যে আচরণবিধি ভঙ্গ করা হচ্ছে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্চে না।

হল নিয়ে অভিযোগ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, হল নিয়ে কেউ অভিযোগ করবে না কারণ হল নিয়ে অভিযোগ করলে তার হলের সিট নাও থাকতে পারে। যে কারণে হলের ছাত্ররা এক ধরনের ভয়ের মধ্য দিয়ে অবস্থান করছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে বার বার বলা হচ্ছিল সবার সহবস্থার থাকবে। কিন্তু সেটা আমরা দেখি না।

এ সময় তিনি সুফিয়া কামাল হলের ব্যাপারে অভিযোগ করে বলেন, সুফিয়া কামাল হলে ছাত্রদের আইডি নবায়ন করতে দেওয়া হচ্ছে না। যদি ছাত্ররা তাদের আইডি নবায়ন না করে তাহলে তারা ভোট কীভাবে দিবে বলে প্রশ্ন করেন।

বাংলাদেশ-চীন শিক্ষা অংশীদারিত্ব আরও গভীর করার আহ্বান শিক্ষা…
  • ২৭ আগস্ট ২০২৬
৯/১১ হামলার ২৭ বছর পর শুরু হবে ‘মাস্টারমাইন্ড’ খালিদের বিচার
  • ২৭ আগস্ট ২০২৬
‘অহন ২ লাখ নিছি, সামনে ১০ লাখ নিয়াম’—দপ্তরি নিয়োগে প্রধান শ…
  • ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশি সিনেমার শুটিংয়ে গিয়ে নেপালে বন্যার কবলে ভারতীয় অভ…
  • ২৭ আগস্ট ২০২৬
জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর পোস্টের অভিযোগ
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে আকস্মিক বন্যার কারণ কী? সেখানে এত পর্যটক কেন গিয়েছিল…
  • ২৭ আগস্ট ২০২৬