ডা. দীপু মনি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোয় ‘বিশ্ববিদ্যালয় মান’ নিশ্চিত জরুরি

০২ মার্চ ২০১৯, ০১:১১ PM

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলোতে বিশ্ববিদ্যালয় মানের শিক্ষা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয় হলো সারাবিশ্বে দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। এই প্রতিষ্ঠানের অধীনে থাকা কলেজগুলোর জন্য বিশ্ববিদ্যালয়ের মান বজায় রাখতে হবে। এজন্য প্রয়োজনে প্রত্যেকটি বিভাগে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস করা যায় কি-না সেটা নিয়েও পদক্ষেপ নেয়া যেতে পারে। 

শনিবার ‘কলেজ পারফরমেন্স র‌্যাংকি ২০১৬ ও ২০১৭’ অ্যাওয়ার্ড ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক পরিবর্তন এসেছে। এক সময় এটা মালটানা রেলগাড়ির হলেও এখন দ্রুতগামী আন্তঃনগর ট্রেন। এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন অর রশীদ বলেন, সেশনজট নির্মূল করাই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল চ্যালেঞ্জ। সেটা দূর করা হয়েছে। তিনি বলেন, আমরা কলেজ র‌্যাংকিং কার্যক্রম শুরু করেছি। এতে করে দেশের কলেজগুলোর অবস্থান চিহ্নিত করা হচ্ছে। যারা খারাপ করছে; তারাও যেন নিজেদের অবস্থান দেখতে পারে; সেজন্য তাদের কলেজেরও পয়েন্ট উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭১৮টি স্নাতক (সম্মান) পাঠদানকারী কলেজের মধ্যে জাতীয়ভিত্তিক স্কোরে ২০১৭ সালের ৫টি সেরা কলেজ, ১টি সেরা মহিলা কলেজ, ১টি সেরা সরকারি কলেজ ও ১টি সেরা বেসরকারি কলেজের নাম ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ। এছাড়া শিক্ষার মানোন্নয়নের প্রতি দৃষ্টি রেখে বিভিন্ন র‌্যাংকিংয়ে সেরা অঞ্চলভিত্তিক আরও ৬৮টি কলেজের নাম ঘোষণা করা হয়েছে। এসব কলেজকে অ্যাওয়ার্ড, সনদ ও চেক তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আরও পড়ুন: সেরা ৭৬ কলেজের নাম ঘোষণা, শীর্ষে রাজশাহী কলেজ

সারাদেশে পাঁচটি সেরা কলেজ হচ্ছে- রাজশাহী কলেজ, রাজশাহী (৭২.৯৬), সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, বরিশাল (৬৬.১৫), সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া (৬৬.১১), সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা (৬৫.৯৬) ও কারমাইকেল কলেজ, রংপুর (৬৫.৭৯)। জাতীয় পর্যায়ে সেরা মহিলা কলেজটি হচ্ছে লালমাটিয়া মহিলা কলেজ (৫৯.১০), সেরা সরকারি কলেজ রাজশাহী কলেজ, (৭২.৯৬) ও সেরা বেসরকারি কলেজ হচ্ছে ঢাকা কমার্স কলেজ (৬১.৮৪)।

বাংলাদেশ-চীন শিক্ষা অংশীদারিত্ব আরও গভীর করার আহ্বান শিক্ষা…
  • ২৭ আগস্ট ২০২৬
৯/১১ হামলার ২৭ বছর পর শুরু হবে ‘মাস্টারমাইন্ড’ খালিদের বিচার
  • ২৭ আগস্ট ২০২৬
‘অহন ২ লাখ নিছি, সামনে ১০ লাখ নিয়াম’—দপ্তরি নিয়োগে প্রধান শ…
  • ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশি সিনেমার শুটিংয়ে গিয়ে নেপালে বন্যার কবলে ভারতীয় অভ…
  • ২৭ আগস্ট ২০২৬
জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর পোস্টের অভিযোগ
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে আকস্মিক বন্যার কারণ কী? সেখানে এত পর্যটক কেন গিয়েছিল…
  • ২৭ আগস্ট ২০২৬