মেয়েদের ৫ হলে ছাত্রদলের একমাত্র ভিপি প্রার্থী মানসুরা!

০১ মার্চ ২০১৯, ১০:০১ PM
মানসুরা আক্তার

মানসুরা আক্তার

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে মেয়েদের পাঁচটি হলে ছাত্রদলের একমাত্র প্রার্থী আইন বিভাগের শিক্ষার্থী মানসুরা আক্তার। তিনি শামসুন্নাহার হল সংসদের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী। হলে পূর্ণাঙ্গ প্যানেল দেওয়া সম্ভব হয়নি।

এছাড়া বাকি চারটি হল যথাক্রমে রোকেয়া, বঙ্গমাতা ফজিলাতুননেসা মুজিব হল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, কবি সুফিয়া কামাল হলে ছাত্রদল কোন প্যানেল দিতে সক্ষম হয়নি ।

মানসুরা জানান, দেশে মত প্রকাশের ভয়ভীতিপূর্ণ পরিস্থিতিতে মেয়েদের হলে প্যানেল দেয়া কঠিন ছিলো। আমি প্যানেল তৈরির চেষ্টা করেছিলাম কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব মেয়েরা আবাসিক তারা হল ছাড়তে হতে পারে এই শঙ্কায় আর যারা অনাবাসিক তারা পরিবারের নিরাপত্তাহীনতার শঙ্কায় নির্বাচন অংশগ্রহণ করতে অনাগ্রহী।

তিনি জানান, বিশেষত, বর্তমান সরকারের ভোটবিহীন ক্ষমতাকে চ্যালেঞ্জ করে এমন রাজনৈতিক প্লাটফর্মে আসতে চায় না তারা। তাই সমর্থক থাকা সত্ত্বেও আমরা প্যানেল দিতে সক্ষম হইনি।’ ভোটের মাঠে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন এই প্রার্থী।

আরো দেখুন: ছাত্রদল প্যানেলে একমাত্র নারী প্রতিনিধি কানেতা

আরো দেখুন: বঙ্গবন্ধু হলে ছাত্রলীগ ছাত্রদল ছাত্র ইউনিয়নের ত্রিমুখী লড়াই

বাংলাদেশ-চীন শিক্ষা অংশীদারিত্ব আরও গভীর করার আহ্বান শিক্ষা…
  • ২৭ আগস্ট ২০২৬
৯/১১ হামলার ২৭ বছর পর শুরু হবে ‘মাস্টারমাইন্ড’ খালিদের বিচার
  • ২৭ আগস্ট ২০২৬
‘অহন ২ লাখ নিছি, সামনে ১০ লাখ নিয়াম’—দপ্তরি নিয়োগে প্রধান শ…
  • ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশি সিনেমার শুটিংয়ে গিয়ে নেপালে বন্যার কবলে ভারতীয় অভ…
  • ২৭ আগস্ট ২০২৬
জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর পোস্টের অভিযোগ
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে আকস্মিক বন্যার কারণ কী? সেখানে এত পর্যটক কেন গিয়েছিল…
  • ২৭ আগস্ট ২০২৬