হল থেকে ভোটকেন্দ্র সরানোর দাবি

ঢাবিতে ৫৫ ঘন্টা ধরে অনশনে ওয়ালিদ আশরাফ

২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১০:০২ PM
ঢাবির স্মৃতি চিরন্তনে অনশনরত ওয়ালিদ আশরাফ

ঢাবির স্মৃতি চিরন্তনে অনশনরত ওয়ালিদ আশরাফ © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্বরে ঝড়-বৃষ্টি-রোদ উপেক্ষা করে ৫৫ ঘণ্টা ধরে অনশন চালিয়ে যাচ্ছেন ওয়ালিদ আশরাফ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র হলের পরিবর্তে একাডেমিক ভবনে করাসহ চারদফা দাবিতে ফের গত মঙ্গলবার বিকাল ৩টা থেকে অনশন শুরু করেছেন তিনি।

বৃহস্পতিবার তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেছেন, ‘আমি আমার দাবিগুলোর প্রতি অনড় আছি। আমি অপেক্ষা করছি প্রশাসন যেন আমার দাবিগুলো মেনে নেয় ।’ তিনি বলেন, ‘এগুলো শুধু আমার দাবি না, পুরো ছাত্রসমাজের দাবি। আমি চাই প্রশাসন ছাত্রসমাজের দাবির প্রতি ন্যূনতম সম্মানটা প্রদর্শন করুক। আমার এখানে বসে থাকাতে পুরো ছাত্রসমাজ অপমানিত হচ্ছে।’ তিনি দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাবেন বলেও জানান।

ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র হলের পরিবর্তে একাডেমিক ভবনে করাসহ চারদফা দাবি নিয়ে মঙ্গলবার বিকাল ৩টা থেকে ফের অনশন শুরু করেন ওয়ালিদ আশরাফ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সান্ধ্যকালীন কোর্সের ছাত্র তিনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন করার ঘোষণা দিয়েছেন ওয়ালিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন সংলগ্ন স্মৃতি চিরন্তনে অনশনে বসেছেন ওয়ালিদ। 

ট্যাগ: ডাকসু
বাংলাদেশ-চীন শিক্ষা অংশীদারিত্ব আরও গভীর করার আহ্বান শিক্ষা…
  • ২৭ আগস্ট ২০২৬
৯/১১ হামলার ২৭ বছর পর শুরু হবে ‘মাস্টারমাইন্ড’ খালিদের বিচার
  • ২৭ আগস্ট ২০২৬
‘অহন ২ লাখ নিছি, সামনে ১০ লাখ নিয়াম’—দপ্তরি নিয়োগে প্রধান শ…
  • ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশি সিনেমার শুটিংয়ে গিয়ে নেপালে বন্যার কবলে ভারতীয় অভ…
  • ২৭ আগস্ট ২০২৬
জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর পোস্টের অভিযোগ
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে আকস্মিক বন্যার কারণ কী? সেখানে এত পর্যটক কেন গিয়েছিল…
  • ২৭ আগস্ট ২০২৬