ডাকসু নির্বাচন

প্রশ্নফাঁসবিরোধী সেই আখতার ‘সমাজসেবা সম্পাদক’ প্রার্থী

২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২৫ PM
আখতার হোসেন

আখতার হোসেন

উপরের যুবককে চেনা যায়? সচেতন শিক্ষার্থী সমাজের না চেনার কথা নয়। উনি আখতার হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও আরো একটি পরিচয় রয়েছে তার। তা হলো- বিশ্ববিদ্যালয়ের প্রশ্নফাঁসের বিরুদ্ধে এককভাবে লড়াই করা সৈনিক তিনি। আখতার এবার ঢাকা বিশ্ববিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীতা করছেন। সমাজসেবা বিষয়ক সম্পাদক পদে দাঁড়িয়েছেন তিনি। সোমবার বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ-এর প্যানেলে তার নাম ঘোষণা করা হয়।

আখতার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। ২০১৫-১৬ সেশনে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১৪তম হয়েছিলেন তিনি। কিন্তু তার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের সম্মানে ‘প্রশ্নবিদ্ধ ভর্তি পরীক্ষা’র মাধ্যমে কলঙ্কের দাগ লেগেছিল। যা তাকে বিদ্ধ করছে। মূলত বিবেকের সেই তাড়নাতে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এককভাবে অনশন শুরু করেন তিনি। যাতে সমর্থন জানান ছাত্রলীগ, ছাত্রদলসহ বামপন্থী ছাত্রসংগঠনগুলো। অনশনের এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়লে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয় তাকে। এরপর দীর্ঘ ৫৪ ঘন্টা পরে চিকিৎসকের পরামর্শে অনশন ভাঙ্গেন তিনি। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন আগের পরীক্ষা বাতিল করে পুনঃপরীক্ষা নেয়।

প্যানেল ঘোষণার পর সবার দোয়া চেয়েছেন আখতার হোসেন। এর আগে তিনি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানান, ‘ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের সঙ্গে মিশে ‘ডাকসু’তে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী একটা বিশাল অংশ পেয়েছি। কিন্তু অর্থনীতিতে দাম এবং চাহিদা, যোগানের সম্পর্কে ‘অন্যান্য অবস্থা’র পরিবর্তন যেমনি একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়; ঠিক তেমনি বর্তমানের ‘অন্যান্য অবস্থা’-ই এই প্রতিদ্বন্দ্বিতার আগ্রহকে বাস্তব হতে দিচ্ছে না। এসব ‘অন্যান্য অবস্থা’ থেকে মুক্তিই আমাদের ‘ডাকসু’ নির্বাচনের মূল সুর।’

আখতারের এই প্যানেলে ভিপি, জিএস ও এজিএস হিসেবে রয়েছেন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নুর, মুহাম্মদ রাশেদ খাঁন এবং ফারুক হোসেন। বাকি পদগুলোর মধ্যে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে নাজমুল হুদা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো. সোহরাব হোসেন, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে শেখ এমিলি জামাল, আন্তর্জাতিক সম্পাদক পদে হাবিবুল্লাহ বেলালী, সাহিত্য সম্পাদক পদে আকরাম হোসেন, সংস্কৃতিক সম্পাদক পদ নাহিদ ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে মামুনুর রশীদ (মামুন) এবং ছাত্র পরিবহন সম্পাদক পদে রাজিবুল ইসলাম। এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন উম্মে কুলসুম বন্যা, রাইয়ান আব্দুল্লাহ, সাব আল মাসানী, ইমরান হোসেন এবং শাহরিয়ার আলম সৌম্য।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ১১ মার্চ। নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফর্ম বিক্রি সময় শেষ হচ্ছে আজ। দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন।

‘আমগাছটা না থাকলে বেঁচে ফিরতে পারতাম না’
  • ২৭ আগস্ট ২০২৬
রংপুরে ৪ খুন: ডোমের বীর্য পাওয়ার দাবির যে ব্যাখ্যা দিল পুলিশ
  • ২৭ আগস্ট ২০২৬
ভর্তি কার্যক্রম নিয়ে সমন্বয়হীনতা, তিতুমীর কলেজে এসে ভোগান্ত…
  • ২৭ আগস্ট ২০২৬
বাড়িতে ঢুকে মডেল মুসকানকে কুপিয়ে হত্যা
  • ২৭ আগস্ট ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে জেডএনআরএফ ইউনিভার্সিটিতে ফ্রেশার্স ওরিয়…
  • ২৭ আগস্ট ২০২৬
জিম থেকে বের হতেই একের পর এক গুলি, প্রাণ হারালেন জনপ্রিয় গা…
  • ২৭ আগস্ট ২০২৬