ডাকসু নির্বাচন: এফ এইচ হলে এক ছাত্রকে পেটালো ছাত্রলীগ

২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫৫ AM
হাসপাতালে আহত ছাত্র শামিম আহম্মেদ

হাসপাতালে আহত ছাত্র শামিম আহম্মেদ © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে এক ছাত্রকে পিটিয়েছে ছাত্রলীগের কর্মীরা। রবিরার সন্ধ্যার দিকে ফজলুল হক মুসলিম (এফ এইচ) হলে এ ঘটনা ঘটে। পরে ওই ছাত্র ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মারধরের শিকার ওই ছাত্রের নাম শামিম আহম্মেদ। তিনি ফলিত রসায়ন এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-মানব সম্পদ বিষয়ক সম্পাদক ছিলেন শামিম। এ ঘটনায় জড়িতরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের অনুসারী বলে জানা গেছে।

রাতে শামিম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, রবিবার দুপুরে ডাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্রলীগের প্যানেল ঘোষণার পরেই হলে মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় আমি হলের নিচে অবস্থান করলে হল শাখা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার সিদ্দীক শিশিম (ছাত্রলীগের প্যানেলে হল সংসদে সহ-সভাপতি প্রার্থী) আমাকে ডেকে তার রুমে নিয়ে যায়। পরে শিশিমের সাথে কথা বলে রুম থেকে বের হলেই ছাত্রলীগের অন্য গ্রুপের কর্মীরা আমাকে লাঠি নিয়ে মারতে থাকে। হল সংসদে ওই গ্রুপের প্রার্থী ছিল কিন্তু ছাত্রলীগের প্যানেলে প্রার্থীর নাম আসেনি বলে শামিম জানায়।

শামিম আরও বলেন, শিশিমের সাথে দেখা এবং তার পক্ষে ভোট চাইবো-এ কারণে তারা আমাকে মারধর করেছে। এ ঘটনাটি হলের আবাসিক শিক্ষকদের জানানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ দিতে বললে লিখিত অভিযোগ দেই। শিক্ষকরা দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

হামলাকারীরা হলেন-মনোবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র তানজিম, ভূগোল বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র আরিফ, গণিত বিভাগের মাস্টার্সের ছাত্র শাকিল ও প্রিন্স, ভূগোল বিভাগের মাস্টার্সের ছাত্র শুভ্র, পদার্থ বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র সুফি, পরিসংখ্যান বিভাগের মাস্টার্সের ছাত্র নাঈম, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের ৪র্থ বর্ষের ছাত্র প্রবাল। এরা সবাই হল শাখা ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

এ ব্যাপারে ফোনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের সাথে একাধিক বার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

‘আমগাছটা না থাকলে বেঁচে ফিরতে পারতাম না’
  • ২৭ আগস্ট ২০২৬
রংপুরে ৪ খুন: ডোমের বীর্য পাওয়ার দাবির যে ব্যাখ্যা দিল পুলিশ
  • ২৭ আগস্ট ২০২৬
ভর্তি কার্যক্রম নিয়ে সমন্বয়হীনতা, তিতুমীর কলেজে এসে ভোগান্ত…
  • ২৭ আগস্ট ২০২৬
বাড়িতে ঢুকে মডেল মুসকানকে কুপিয়ে হত্যা
  • ২৭ আগস্ট ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে জেডএনআরএফ ইউনিভার্সিটিতে ফ্রেশার্স ওরিয়…
  • ২৭ আগস্ট ২০২৬
জিম থেকে বের হতেই একের পর এক গুলি, প্রাণ হারালেন জনপ্রিয় গা…
  • ২৭ আগস্ট ২০২৬