বিজয় একাত্তর হল © ফাইল ফটো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক ১৮ হলে সংসদ নির্বাচনের জন্য সহ-সভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থীর নাম ঘোষণা করেছে ছাত্রলীগ। আজ রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে হল সংসদের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এসময় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।
ঘোষিত হল সংসদে ছাত্রলীগের প্রার্থীরা হলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সংসদে সহ-সভাপতি পদে আকমল হোসেন ও সাধারণ সম্পাদক পদে মেহেদি হাসান শান্ত; অমর একুশে হল সংসদে সহ-সভাপতি পদে তামিম মৃধা ও সাধারণ সম্পাদক পদে আহসান হাবীব; ফজলুল হক মুসলিম হল সংসদে সহ-সভাপতি পদে শাহরিয়ার সিদ্দীক শিশিম ও সাধারণ সম্পাদক পদে মাহফুজুর রহমান; ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ হল সংসদে সহ-সভাপতি পদে হোসেন আহমেদ সোহান ও সাধারণ সম্পাদক পদে ইরফানুল হক সৌরভ; মাস্টারদা সূর্যসেন হল সংসদে সহ-সভাপতি পদে আরিয়ান জামান খান সোহান ও সাধারণ সম্পাদক পদে সিয়াম রহমান; মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদে সহ-সভাপতি পদে হাসিবুল হাসান শান্ত ও সাধারণ সম্পাদক পদে আবদুল্লাহ আল জোবায়ের; কবি জসিম উদ্দীন হল সংসদে সহ-সভাপতি পদে মো. ফরহাদ আলী ও সাধারণ সম্পাদক পদে ইমাম হাসান; হাজী মুহম্মদ মুহসীন হল সংসদে সহ-সভাপতি পদে তৌহিদুল হক শিশির ও সাধারণ সম্পাদক পদে মিজান হাসান;
স্যার এ. এফ. রহমান হল সংসদে সহ-সভাপতি পদে আব্দুল আলীম খান ও সাধারণ সম্পাদক পদে আব্দুর রহীম; শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদে সহ-সভাপতি পদে সাইফুল্লাহ আব্বাসী অন্ত ও সাধারণ সম্পাদক পদে রিফাত উদ্দীন; সলিমুল্লাহ মুসলিম হল সংসদে সহ-সভাপতি পদে জুলিয়াস সিজার তালুকদার ও সাধারণ সম্পাদক পদে কামাল উদ্দীন; বিজয় একাত্তর হল সংসদে সহ-সভাপতি পদে সজিবুল রহমান সজীব ও সাধারণ সম্পাদক পদে নাজমুল হাসান নিশাত; জগন্নাথ হল সংসদে সহ-সভাপতি পদে উৎপল বিশ্বাস ও সাধারণ সম্পাদক পদে কাজল দাস; কবি সুফিয়া কামাল হল সংসদে সহ-সভাপতি পদে ইশরাত জাহান ইভা ও সাধারণ সম্পাদক পদে শাহরিয়ার সোলতানা নদী; রোকেয়া হল সংসদে সহ-সভাপতি পদে ইশরারত জাহান তন্বী ও সাধারণ সম্পাদক পদে সায়মা প্রমি; বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদে সহ-সভাপতি পদে কোহিনুর আক্তার রাখী ও সাধারণ সম্পাদক পদে সারা বিনতে জামাল; বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল সংসদে সহ-সভাপতি পদে রাজিয়া সোলতানা কথা ও সাধারণ সম্পাদক পদে শাতলীন জাহান সেঁজুতি।
আরো দেখুন: ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্রার্থী শোভন-রাব্বানী-সাদ্দাম