উচ্চশিক্ষায় সফলতা অর্জনে ঢাবিতে কর্মকর্তাদের প্রশিক্ষণ

২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১০:২৪ AM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্মকর্তাদের জন্য “উচ্চশিক্ষায় সফলতা অর্জনে কর্মকর্তাদের ভূমিকা” শীর্ষক কর্মশালা বিশ্ববিদ্যালয়ের মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং অন লার্নিং-এর উদ্যোগে আয়োজিত এই কর্মশালা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাাপক ড. মো. আখতারুজ্জামান।

উপাচার্য অধ্যাাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, উচ্চশিক্ষায় সফলতা অর্জনে বিশ্ববিদ্যালয় কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এ জাতীয় কর্মশালার মাধ্যমে কর্মকর্তারা তাদের দক্ষতা বৃদ্ধি করতে সক্ষম হবেন। তিনি এ জাতীয় কর্মশালা অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং অন লার্নিং-এর পরিচালক অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান, অতিরিক্ত পরিচালক ড. এ টি এম শামছুজ্জোহা, বিসিএস প্রশাসন একাডেমির অতিরিক্ত সচিব মো. জাফর ইকবাল, ঢাবি ইতিহাস বিভাগের অধ্যাপক শরিফ উল্লাহ ভূইয়া, রেজিস্ট্রার মো. এনামউজ্জামান এবং ঢাবি-এর পরিকল্পনা ও উন্নয়ন দফতরের সাবেক পরিচালক মো. শাহাদত হোসেন কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।

‘আমগাছটা না থাকলে বেঁচে ফিরতে পারতাম না’
  • ২৭ আগস্ট ২০২৬
রংপুরে ৪ খুন: ডোমের বীর্য পাওয়ার দাবির যে ব্যাখ্যা দিল পুলিশ
  • ২৭ আগস্ট ২০২৬
ভর্তি কার্যক্রম নিয়ে সমন্বয়হীনতা, তিতুমীর কলেজে এসে ভোগান্ত…
  • ২৭ আগস্ট ২০২৬
বাড়িতে ঢুকে মডেল মুসকানকে কুপিয়ে হত্যা
  • ২৭ আগস্ট ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে জেডএনআরএফ ইউনিভার্সিটিতে ফ্রেশার্স ওরিয়…
  • ২৭ আগস্ট ২০২৬
জিম থেকে বের হতেই একের পর এক গুলি, প্রাণ হারালেন জনপ্রিয় গা…
  • ২৭ আগস্ট ২০২৬