ডাকসু নির্বাচন: মনোনয়নপত্র বিতরণ শুরু আজ

১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৪০ AM
ডাকসু ভবন

ডাকসু ভবন © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। চলবে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষের অফিস হতে মনোনয়নপত্র বিতরণ করা হবে।

আর ২৬ ফেব্রুয়ারি সকাল ৯টা হতে বেলা ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট হলের রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ করা হবে। ২৬ ফেব্রুয়ারি দুপুর ২টা হতে কেন্দ্রীয় ছাত্র সংগঠন (ডাকসু)-র মনোনয়নপত্র নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার কক্ষে রিটার্নিং অফিসার কর্তৃক বাছাই করা হবে। 

তফসিল অনুযায়ী, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২৭ ফেব্রুয়ারি দুপুর ১২টায়। পরদিন ২৮ ফেব্রুয়ারি দুপুর ১২টার মধ্যে প্রার্থিতা বিষয়ে আপত্তি গ্রহণ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহার ২ মার্চ এবং ৩ মার্চ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এছাড়া ৫ মার্চ বেলা ১২টায় সম্পূরক ভোটার তালিকা হলের নোটিশ বোর্ড এবং ducsu.du.ac.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

তফসিল অনুযায়ী, ১১ মার্চ সকাল ৮টা হতে অপরাহ্ণ ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট হলের ভোটার (আবাসিক ও অনাবাসিক) তার নিজ হলের ভোট কেন্দ্রে বৈধ পরিচয়পত্র দেখিয়ে ভোট প্রদান করবে। ভোট গ্রহণের পর ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। এদিকে, আগামীকাল বুধবার বিকাল ৪টায় হলের নোটিশ বোর্ড এবং ducsu.du.ac.bd ওয়েবসাইটে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, ১১ ফেব্রুয়ারি নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান। এসময় স্ব স্ব হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন সংশ্লিষ্ট হল প্রাধ্যক্ষরা।

ডাকসু নিবাচনে মোট ২৫টি পদ— সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক, আন্তর্জাতিক বিষয় সম্পাদক, সাহিত্য সম্পাদক, সংস্কৃতি সম্পাদক, ক্রীড়া সম্পাদক, ছাত্র পরিবহন সম্পাদক, সমাজ সেবা সম্পাদক এবং ১৩ সদস্য পদে এবার নির্বাচন অনুষ্ঠিত হবে।

হল সংসদ নিবাচনে মোট ১৩টি পদ—সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, সাহিত্য সম্পাদক, সংস্কৃতি সম্পাদক, পাঠকক্ষ সম্পাদক, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক, বহিরঙ্গন ক্রীড়া সম্পাদক, সমাজ সেবা সম্পাদক এবং ৪ সদস্য পদে এবার নির্বাচন অনুষ্ঠিত হবে।

‘আমগাছটা না থাকলে বেঁচে ফিরতে পারতাম না’
  • ২৭ আগস্ট ২০২৬
রংপুরে ৪ খুন: ডোমের বীর্য পাওয়ার দাবির যে ব্যাখ্যা দিল পুলিশ
  • ২৭ আগস্ট ২০২৬
ভর্তি কার্যক্রম নিয়ে সমন্বয়হীনতা, তিতুমীর কলেজে এসে ভোগান্ত…
  • ২৭ আগস্ট ২০২৬
বাড়িতে ঢুকে মডেল মুসকানকে কুপিয়ে হত্যা
  • ২৭ আগস্ট ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে জেডএনআরএফ ইউনিভার্সিটিতে ফ্রেশার্স ওরিয়…
  • ২৭ আগস্ট ২০২৬
জিম থেকে বের হতেই একের পর এক গুলি, প্রাণ হারালেন জনপ্রিয় গা…
  • ২৭ আগস্ট ২০২৬