ডাকসু নির্বাচনের ভোটকেন্দ্র সিসিটিভি’র আওতায় আনার প্রস্তাব

১১ জানুয়ারি ২০১৯, ০৬:০৫ PM

© টিডিসি ফটো

২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ। সুষ্ঠু নির্বাচনের আয়োজন এবং স্বচ্ছতা নিশ্চিত করতে তিনটি প্রস্তাব রেখেছে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান। তিনি আইন বিভাগের ৪৩ তম ব্যাচের ছাত্র।

ওই শিক্ষার্থীর প্রস্তাবগুলো হলো- কোনো আবাসিক হলে ভোট কেন্দ্র স্থাপন করা যাবে না। ভোট কেন্দ্র হবে সেন্ট্রাল লাইব্রেরি, টিএসসি ক্যাফেটেরিয়া, সাইন্স লাইব্রেরিতে। প্রয়োজনে কলা ভবন, বিজনেস ফ্যাকাল্টি, কার্জন হলে ভোট কেন্দ্র করা যেতে পারে। এর আগে বামপন্থী ছাত্র সংগঠনগুলো থেকেও একই রকম দাবি জানানো হয়েছে। তাদের দাবি হলগুলো সরকার দলীয় ছাত্র সংগঠনের নিয়ন্ত্রণে থাকায় সুষ্ঠু নির্বাচনে এটাই কার্যকর পন্থা।

অপর প্রস্তাবটি হলো- ব্যালটে সিল দেওয়ার গোপন কক্ষটির ভেতরের দৃশ্য বাদে পুরো ভোটকেন্দ্র সিসিটিভির আওতায় থাকতে হবে। ভোটগ্রহণ শুরুর আধাঘণ্টা আগে থেকে ফলাফল ঘোষণার আধা ঘণ্টা পরে পর্যন্ত ভোটকেন্দ্রের ভেতরকার সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং কোনো প্রার্থী চাহিবামাত্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে দিতে বাধ্য থাকবে।

ওই শিক্ষার্থীর শেষ প্রস্তাবটি হলো, প্রতিটি কেন্দ্র থেকে অফিসিয়ালি নিরবচ্ছিন্ন ফেসবুক লাইভ করা যেতে পারে। এর আগে বিশ্ববিদ্যালয় সমাবর্তনের সময় যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এডাতে ফেসবুক লাইভের ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

হাবিবুর রহমানের ফেসবুক স্ট্যাটাস


হাবিবুর রহমানের ভাষ্যমতে, ‘স্বচ্ছতা নিশ্চিত করতে না পারলে নির্বাচনের আয়োজন না করাই ভালো। নগর পুড়ে গেলেও দেবালয়কে রক্ষা করা আমাদের কর্তব্য।’

দরপত্র ছাড়া জাবির মাঠ সংস্কারের অভিযোগ, তদন্তে ৪ সদস্যের কম…
  • ২৭ আগস্ট ২০২৬
বিএমইউর অনকোলজি বিভাগে বৈজ্ঞানিক প্রবন্ধ ও অ্যাবস্ট্রাক্ট ল…
  • ২৭ আগস্ট ২০২৬
মির্জা ফখরুল রাষ্ট্রপতি, সংসদে সংসদ নেতার পাশের আসনে সালাহউ…
  • ২৭ আগস্ট ২০২৬
টেলিটক বাংলাদেশ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ১৫ স…
  • ২৭ আগস্ট ২০২৬
‎জাবি অধ্যাপকের কক্ষে সাড়ে ৫ ফুটের সাপ, পরে যা হলো
  • ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশকে টপকাতে পারল না ভারত, ফাইনালে উঠতে কী করণীয়?
  • ২৭ আগস্ট ২০২৬