© লোগো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ক্যাম্পাসে স্বাগত জানিয়ে তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছে শাখা ছাত্রলীগ। শুক্রবার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় ছাত্রলীগ। পাশাপাশি নবীন শিক্ষার্থীদের প্রতি ছাত্রলীগের পক্ষ থেকে বেশ কিছু আহ্বান জানানো হয়।
নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে শাখা সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ক্লাস-পরীক্ষা, সেমিনার-সেম্পোজিয়ামের মাধ্যমে আধুনিক গবেষণা বিশ্ববিদ্যালয়ের উপযোগি শিক্ষার্থী হিসেবে নিজেকে গড়ে তোল। প্রগতিশীল সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের অঙ্গিকারের সাথে একিভূত হও। খেলাধুলা, বিতর্ক, সাহিত্য-সংস্কৃতির মাধ্যমে মাদক ও মৌলবাদী শক্তির বিরোদ্ধে লড়াইকে শক্তিশালী করো। আবাসিক হল ও ক্যাম্পাসে সুষ্ঠ পরিবেশ ও শান্তিপূর্ণ ক্যাম্পাস জীবন নিশ্চিত করো।
এতে শিক্ষার্থীদের প্রতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ‘অসামাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ এবং তাঁর জীবন আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার স্বপ্ন-সাহস-সংগ্রামে উদ্বুদ্ধ হয়ে বিশ্বজয়ের নেশায় ঝাঁপিয়ে পড়তে আহ্বান জানানো হয়।