ঢাবি ছাত্রীকে অপহরণ চেষ্টা, বিচার দাবি সহপাঠীদের

০৮ জানুয়ারি ২০১৯, ০২:৩০ PM
ঢাবি ছাত্রীকে অপহরণ চেষ্টাকারীর বিচার দাবি সহপাঠীদের

ঢাবি ছাত্রীকে অপহরণ চেষ্টাকারীর বিচার দাবি সহপাঠীদের © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ৩য় বর্ষের শিক্ষার্থী সিথি কিবরীয়াকে অপহরণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক ও উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানিয়েছে ভুক্তভোগী ওই ছাত্রীর বিভাগের সহপাঠীরা। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন থেকে তারা এ দাবি জানান।

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় লালমনিরহাটের সাবেক ছাত্রলীগ নেতা তফিউজ্জামান জুয়েল হাতিবান্ধা থানার দোয়ানী তিস্তা ব্যারেজ এলাকা থেকে গত বুধবার এই ছাত্রীকে অপহরণ করার চেষ্টা করে। পরে অভিযুক্ত জুয়েলকে প্রধান আসামি করে এবং তার সহযোগী আরও কয়েকজনের নামে মামলা করেছে ভুক্তভোগীর পরিবার।

ভুক্তভোগী শিক্ষার্থীর বাবার ভাষ্যমতে, ‘সিথি কিবরিয়াকে গত ২ জানুয়ারি বিকালে দোয়ানী তিস্তা ব্যারেজের কাছে পিস্তল-অস্ত্র দেখিয়ে অপহরণ করার উদ্দেশ্যে মুখে গামছা বেঁধে, গলায় পা তুলে, উপর্যুপরি লাথি, কিল ঘুষি, মারধর ও টানা হ্যাঁচড়া করা হয়েছে। এ সময় তার বন্ধু-বান্ধবীরা সিথিকে বাঁচাতে এলে তারাও লাঞ্ছিত হয়। চিৎকার করে পালিয়ে আসার এক পর্যায়ে পথচারীরা সিথিকে উদ্ধার করে।’

আরো দেখুন: মুখে গামছা ঢুকিয়ে ছাত্রী অপহরণ চেষ্টা, বাবার মামলা

মানববন্ধনে আহমদ মুসা বলেন, ‘ওই ছাত্রলীগ নেতার বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় আমাদের সহপাঠীকে তুলে নেওয়ার চেষ্টা করার প্রতিবাদ জানাচ্ছি।’ সমাজকল্যাণ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পল্লব বর্মন, ‘অপরাধী কোনো দলের নয়। তাই এই নিকৃষ্ট কাজের সাথে যারা জড়িত তাদের উপযুক্ত শাস্তির চাই।’

মানববন্ধনে আরও বক্তব্য দেন ভুক্তভোগী ওই ছাত্রীর বড় ভাই ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এ্যান্ড ইনফরমেশন সিস্টেমসের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র মাসুদ আল ইসলাম, নাট্যকলা বিভাগের শিক্ষার্থী তানভীর হাসান সৈকত প্রমুখ।

প্রসঙ্গত, অপহরণ চেষ্টার শিকার সিথি কিবরীয়া বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বিভাগে প্রথম শ্রেণিতে প্রথম স্থানের অধিকারী তিনি ।

টেলিটক বাংলাদেশ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ১৫ স…
  • ২৭ আগস্ট ২০২৬
‎জাবি অধ্যাপকের কক্ষে সাড়ে ৫ ফুটের সাপ, পরে যা হলো
  • ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশকে টপকাতে পারল না ভারত, ফাইনালে উঠতে কী করণীয়?
  • ২৭ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি: গুরুত্বপূর্ণ চার সমস্যা শনাক্ত করল মাউশি
  • ২৭ আগস্ট ২০২৬
ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার মানুষ গড়ার তীর্থভূমি হামদ…
  • ২৭ আগস্ট ২০২৬
অগ্রণী ব্যাংক পিএলসিতে চাকরি, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৭ আগস্ট ২০২৬