মুখে গামছা ঢুকিয়ে ছাত্রী অপহরণ চেষ্টা, বাবার মামলা

০৪ জানুয়ারি ২০১৯, ০৪:৫৫ PM

© লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগে উঠেছে। এ প্রেক্ষিতে নীলফামারী ডিমলার এক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে  মামলা দায়ের করেছেন ভূক্তভোগীর বাবা আলি আক্তার গোলাম কিবরিয়া। অপহরণ চেষ্টার  শিকার সিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী। বিভাগে প্রথম শ্রেণিতে প্রথম অধিকারী ওই ছাত্রী।

সিথির বাবা জানিয়েছেন, ‘আমার মেয়ে সিথি কিবরিয়াকে গত ২ জানুয়ারি বিকালে দোয়ানী তিস্তা ব্যারেজের কাছে পিস্তল-অস্ত্র দেখিয়ে অপহরণ করার উদ্দেশ্যে মুখে গামছা বেঁধে, গলায় পা তুলে, উপর্যুপরি লাথি, কিল ঘুষি, মারধর ও টানা হ্যাঁচড়া করা হয়েছে। এ সময় তার বন্ধু-বান্ধবীরা সিথিকে বাঁচাতে এলে তারাও লাঞ্ছিত হয়। চিৎকার করে পালিয়ে আসার এক পর্যায়ে পথচারীরা সিথিকে উদ্ধার করে।’

তিনি আরো জানান, ‘সিথি এখন মানসিকভাবে বিপর্যস্ত রয়েছে। সিথির বাবা হিসেবে আমি ন্যায় বিচার চাই। আমি মামলার প্রধান আসামী হাতীবান্ধার দ. গড্ডিমারী গ্রামের ফজলুল হক সাহেবের ছেলে চরিত্রহীন, লম্পট, গণধিকৃত তফিউজ্জামান জুয়েলসহ ফ্যাপড়া মানিক, ফেরদৌস, রানা গং দুর্বৃত্তদের ফাঁসি চাই। লম্পট তফিউজ্জামান জুয়েল নিলফামারী ডিমলার খাদ্য বিভাগের একজন পরিদর্শক (ওসিএলএসডি)। অনেক টানাপোড়েনের পর কিছুক্ষণ আগে লালমনিরহাটের হাতীবান্ধা থানায় মামলা রেকর্ড হলো।’

তার ভাষ্য, ‘আমার পরিবারের এই দুঃসহ মুহূর্তে সার্বক্ষণিক খোঁজ-খবর রাখার জন্য দেশের খ্যাতিমান সাংবাদিক, সাংবাদিকতা জগতের উজ্জ্বল জ্যোতিষ্ক, জীবন্ত কিংবদন্তী, আমার অভিভাবক মনজুরুল আহসান বুলবুল ও শ্রদ্ধাভাজন সাংবাদিক চিত্ত ঘোষকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আইনি ব্যাপারে সহযোগিতা করার জন্য আমি আমার স্কুলজীবনের শিক্ষক স্থানীয় এমপি মোতাহার হোসেন মহোদয়ের কাছে সহযোগিতা প্রদানের জন্য আবেদন জানাচ্ছি।’

অপহরণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সমাজসহ দেশের সুশীল সমাজকে অনুরোধ জানান তিনি।

বাবার ফেসবুক স্ট্যাটাস
টেলিটক বাংলাদেশ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ১৫ স…
  • ২৭ আগস্ট ২০২৬
‎জাবি অধ্যাপকের কক্ষে সাড়ে ৫ ফুটের সাপ, পরে যা হলো
  • ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশকে টপকাতে পারল না ভারত, ফাইনালে উঠতে কী করণীয়?
  • ২৭ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি: গুরুত্বপূর্ণ চার সমস্যা শনাক্ত করল মাউশি
  • ২৭ আগস্ট ২০২৬
ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার মানুষ গড়ার তীর্থভূমি হামদ…
  • ২৭ আগস্ট ২০২৬
অগ্রণী ব্যাংক পিএলসিতে চাকরি, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৭ আগস্ট ২০২৬