নিরাপত্তার মাঝে টিএসসিতে বর্ষবরণ

০১ জানুয়ারি ২০১৯, ১২:১৫ AM
টিএসসিতে বর্ষবরণ

টিএসসিতে বর্ষবরণ © সংগৃহীত

ইংরেজি নতুন বছরকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) রাত ১২টার আগে ভিড় জমতে শুরু করে শিক্ষার্থীরা। রাত ১২টা ১ মিনিটে ২০১৮ সালকে বিদায় জানিয়ে ২০১৯ সালকে বরণ করে নেয় তারা।

এদিকে, ইংরেজি নতুন বছরকে বরণ করে নিতে ক্যাম্পাস এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ক্যাম্পাসের প্রবেশমুখগুলোতে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট, টিএসসি এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ।

ঢাবি শাখা ছাত্রলীগের উদ্যোগে গত ২৬ ডিসেম্বর থেকে চলা ‘প্রগতির মঞ্চে বিজয়ের স্বরলিপি’ শীর্ষক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোক উৎসবের শেষ দিন ছিল সোমবার। সম্মিলিত শিক্ষার্থী সংসদ-এর ব্যানারে চলে আসা এই উৎসবের মঞ্চ থেকেই রাত ১২টায় ইংরেজি নববর্ষকে স্বাগত জানায় ছাত্রলীগ।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশমুখগুলোতে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা সংশ্লিষ্ট ব্যক্তিরা বৈধ পরিচয়পত্র দেখানো সাপেক্ষে ক্যাম্পাস এলাকায় ঢুকতে পারছেন। বহিরাগতদের এই এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে। ফলে ক্যাম্পাস এলাকায় জনসমাগম অন্য দিনের চেয়ে তুলনামূলক কম৷

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মারুফ হোসেন সরদার বলেন, সন্ধ্যা ৭টা থেকেই বিশ্ববিদ্যালয় এলাকার প্রতিটি প্রবেশ পথে নিরাপত্তা জোরদার করা হয়। তবে রাত ৮টার পর থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতদের প্রবেশ করতে দেওয়া হয়নি। বর্ষবরণকে কেন্দ্র করে এই এলাকায় কোনও প্রকার অপ্রীতিকর ঘটনা যেন ঘটতে না পারে, সেদিকে আমরা লক্ষ্য রাখছি। 

টেলিটক বাংলাদেশ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ১৫ স…
  • ২৭ আগস্ট ২০২৬
‎জাবি অধ্যাপকের কক্ষে সাড়ে ৫ ফুটের সাপ, পরে যা হলো
  • ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশকে টপকাতে পারল না ভারত, ফাইনালে উঠতে কী করণীয়?
  • ২৭ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি: গুরুত্বপূর্ণ চার সমস্যা শনাক্ত করল মাউশি
  • ২৭ আগস্ট ২০২৬
ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার মানুষ গড়ার তীর্থভূমি হামদ…
  • ২৭ আগস্ট ২০২৬
অগ্রণী ব্যাংক পিএলসিতে চাকরি, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৭ আগস্ট ২০২৬