ঢাবিতে ভোট দিতে এসে মারধরের শিকার কেন্দ্রীয় ছাত্রদল নেতা

৩০ ডিসেম্বর ২০১৮, ০৪:০৪ PM
আহত ছাত্রদল নেতা

আহত ছাত্রদল নেতা

জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কেন্দ্রীয় নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় একটি কেন্দ্রে ভোট দিতে এসে মারধরে আহত হয়েছেন। আজ রবিবার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হওয়ার মুহূর্তে তিনি মারধরের শিকার হন। ছাত্রলীগের নেতা-কর্মী হামলা চালায় বলে দাবি করে ছাত্রদল।

আহত ছাত্রদল নেতার নাম মিনহাজুল ইসলাম ভূঁইয়া। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সাবেক এই ছাত্র ঢাকা-৮ আসনভুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকার ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন। আহত মিনহাজুল ইসলাম রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ছাত্রদল কর্মী মেহেদী হাসান বলেন, ‘আজ সকালে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে মিনহাজ ভাই ভোট দিতে যান। তাঁর সঙ্গে আমিও গিয়েছিলাম। ভোট শুরু হচ্ছে, এমন সময় ছাত্রলীগের বিভিন্ন হলের একদল নেতা-কর্মী মিনহাজ ভাইকে এসে জিজ্ঞেস করেন, “আপনি কে?” মিনহাজ ভাই তাঁর সাংগঠনিক পরিচয় দিলে তাঁকে মেরে রক্তাক্ত করেন ছাত্রলীগের ওই নেতা-কর্মীরা। তাঁকে উদ্ধার করে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক৷’

অভিযোগ অস্বীকার করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘মারধরের প্রশ্নই আসে না। আমরা যেটা শুনেছি, সেটা হচ্ছে বিএনপির মনোনয়নবঞ্চিত প্রার্থী ও মির্জা আব্বাসের কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছাত্রলীগের শিক্ষার্থীরা টিএসসিতে ও মধুর ক্যানটিনে অবস্থান করছিল। ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সামনে তখন ছাত্রলীগের নেতা-কর্মীরা ছিলেন না।’

 

টেলিটক বাংলাদেশ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ১৫ স…
  • ২৭ আগস্ট ২০২৬
‎জাবি অধ্যাপকের কক্ষে সাড়ে ৫ ফুটের সাপ, পরে যা হলো
  • ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশকে টপকাতে পারল না ভারত, ফাইনালে উঠতে কী করণীয়?
  • ২৭ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি: গুরুত্বপূর্ণ চার সমস্যা শনাক্ত করল মাউশি
  • ২৭ আগস্ট ২০২৬
ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার মানুষ গড়ার তীর্থভূমি হামদ…
  • ২৭ আগস্ট ২০২৬
অগ্রণী ব্যাংক পিএলসিতে চাকরি, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৭ আগস্ট ২০২৬