ঢাবি জিয়া হলের নাম পরিবর্তনের দাবিতে অনশনের হুমকি ছাত্রলীগের

২৮ ডিসেম্বর ২০১৮, ১১:০১ AM
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের নাম পরিবর্তন করা না হলে আমরণ অনশনের হুমকি দিয়েছে ছাত্রলীগ। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) শান্তির পায়রা চত্বরে ‘প্রগতির মঞ্চে বিজয়ের স্বরলিপি’ শীর্ষক অনুষ্ঠান থেকে এ আন্দোলনের হুমকি দেয় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতারা।

গত বুধবার (২৬ ডিসেম্বর) থেকে টিএসসি ভিত্তিক সাংস্কৃতিক সংগঠনগুলো নিয়ে সম্মিলিতি শিক্ষার্থী সংসদের ব্যানারে ছয় দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এটি চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠানে ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস বলেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের নাম পরিবর্তন না করলে ছাত্রলীগ আমরণ অনশনে যাবে।’

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের নাম পরিবর্তনের এ ঘোষণা প্রথমে দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। তিনি বলেন, ‘আমরা এই মুহূর্তে ঘোষণা দিতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হল নামে যে হলটি প্রশাসনিকভাবে পরিচিত রয়েছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৬ হাজার শিক্ষার্থী সিনেটের এই আইনের সঙ্গে একমত পোষণ করি না।’

এ সময় তিনি বলেন, ‘আগামীতে সিনেটে যে অধিবেশন হবে, সে অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে এবং প্রশাসনিকভাবে সামরিক স্বৈরশাসকের নামাঙ্কিত এই হলটির নাম পরিবর্তন করতে হবে।’

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সাধারণ সম্পাদক আসিফ তালুকদার, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ লিমন, বঙ্গবন্ধু হলের সভাপতি বরিকুল ইসলাম বাঁধন এবং জগন্নাথ হলের সাধারণ সম্পাদক উৎপল দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের বিদায় কমিটির কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রাকিব হোসেন প্রমুখ।

মির্জা ফখরুল রাষ্ট্রপতি, সংসদে সংসদ নেতার পাশের আসনে সালাহউ…
  • ২৭ আগস্ট ২০২৬
টেলিটক বাংলাদেশ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ১৫ স…
  • ২৭ আগস্ট ২০২৬
‎জাবি অধ্যাপকের কক্ষে সাড়ে ৫ ফুটের সাপ, পরে যা হলো
  • ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশকে টপকাতে পারল না ভারত, ফাইনালে উঠতে কী করণীয়?
  • ২৭ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি: গুরুত্বপূর্ণ চার সমস্যা শনাক্ত করল মাউশি
  • ২৭ আগস্ট ২০২৬
ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার মানুষ গড়ার তীর্থভূমি হামদ…
  • ২৭ আগস্ট ২০২৬