ঢাবিতে প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু

২৭ ডিসেম্বর ২০১৮, ০২:৫২ PM
সম্মেলনে বক্তব্য রাখছেন ঢাবি উপাচার্য

সম্মেলনে বক্তব্য রাখছেন ঢাবি উপাচার্য

‘সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলোজিস ফর নেক্সট জেনারেশন’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দু’দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন।  ‘ইনোভেশন ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলোজি’ শীর্ষক সম্মেলনের আয়োজক ঢাবির ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ও আইইই বাংলাদেশ শাখার চেয়ার অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ। 

অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ে অত্যাধুনিক গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য পেশাজীবী, শিক্ষাবিদ ও গবেষকদের প্রতি আহবান জানান।  তিনি বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশের গবেষকদের যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা করতে হবে। এই সম্মেলন গবেষকদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং শিক্ষাবিদ ও শিল্পপতিদের জন্য একটি কমন প্ল্যাটফর্ম তৈরি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও তাইওয়ানের শিক্ষক ও গবেষকগণ এই সম্মেলনে অংশগ্রহণ করছেন।

মির্জা ফখরুল রাষ্ট্রপতি, সংসদে সংসদ নেতার পাশের আসনে সালাহউ…
  • ২৭ আগস্ট ২০২৬
টেলিটক বাংলাদেশ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ১৫ স…
  • ২৭ আগস্ট ২০২৬
‎জাবি অধ্যাপকের কক্ষে সাড়ে ৫ ফুটের সাপ, পরে যা হলো
  • ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশকে টপকাতে পারল না ভারত, ফাইনালে উঠতে কী করণীয়?
  • ২৭ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি: গুরুত্বপূর্ণ চার সমস্যা শনাক্ত করল মাউশি
  • ২৭ আগস্ট ২০২৬
ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার মানুষ গড়ার তীর্থভূমি হামদ…
  • ২৭ আগস্ট ২০২৬