বিজয় মঞ্চে ঢাবি উপাচার্য

দেশমাতৃকার প্রশ্নে কোন আপস নয়

২৫ ডিসেম্বর ২০১৮, ০৩:৫৩ PM
শাহবাগের বিজয় মঞ্চে উপাচার্য

শাহবাগের বিজয় মঞ্চে উপাচার্য © টিডিসি ফটো

সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে শাহবাগে স্থাপিত বিজয় মঞ্চে ১৬ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকালে অনুষ্ঠিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। সোমবার আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি নাট্যজন ঝুনা চৌধুরী এবং সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের সহ সভাপতি ওসমান আলী।

উপাচার্য আখতারুজ্জামান বিজয়ের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জন হচ্ছে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় অর্জন। পৃথিবীর যেকোন জাতির চেয়ে আমাদের স্বাধীনতা ভিন্ন। ত্রিশ লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই মহান স্বাধীনতা। মানবিক ও গণতান্ত্রিক মূল্যবোধ এবং অসাম্প্রদায়িক চেতনায় অর্জিত হয়েছে আমাদের এই বিজয়। উপাচার্য আরও বলেন, কিছু মৌলিক দর্শন মানুষের জীবনে থাকতে হবে। বাংলাদেশ, মহান মুক্তিযুদ্ধ, জাতির পিতা, দেশমাতৃকা- এসবের প্রশ্নে কোন আপস নয়।

মির্জা ফখরুল রাষ্ট্রপতি, সংসদে সংসদ নেতার পাশের আসনে সালাহউ…
  • ২৭ আগস্ট ২০২৬
টেলিটক বাংলাদেশ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ১৫ স…
  • ২৭ আগস্ট ২০২৬
‎জাবি অধ্যাপকের কক্ষে সাড়ে ৫ ফুটের সাপ, পরে যা হলো
  • ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশকে টপকাতে পারল না ভারত, ফাইনালে উঠতে কী করণীয়?
  • ২৭ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি: গুরুত্বপূর্ণ চার সমস্যা শনাক্ত করল মাউশি
  • ২৭ আগস্ট ২০২৬
ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার মানুষ গড়ার তীর্থভূমি হামদ…
  • ২৭ আগস্ট ২০২৬