চারুকলার ৭০ বছর

২৫ ডিসেম্বর ২০১৮, ১২:০২ PM
চারুকলার ৭০ বছর পূর্তি উপলক্ষে ঢাবি উপাচার্যের নেতৃত্বে র‌্যালী

চারুকলার ৭০ বছর পূর্তি উপলক্ষে ঢাবি উপাচার্যের নেতৃত্বে র‌্যালী © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার ৭০ বছর পূর্তি এবং জয়নুল উৎসব উপলক্ষে মাসব্যাপী কর্মসূচী চলছে চারুকলা অনুষদে। এ উপলক্ষে মঙ্গলবার শিল্পাচার্য জয়নুল আবেদিনের সমাধিতে পুস্পস্তবক অর্পন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এছাড়া, উপাচার্য চারুকলা অনুষদ প্রাঙ্গনে আজ বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। অনুষদ প্রাঙ্গন থেকে এ উপলক্ষে উপাচার্যের নেতৃত্বে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি টিএসসি প্রদক্ষিণ করে চারুকলা অনুষদে এসে শেষ হয়।

এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, শিল্পাচার্যের পুত্র প্রকৌশলী ময়নুল আবেদিন, অধ্যাপক রফিকুন নবী এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীসহ চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জয়নুল উৎসব-২০১৮ ও চারুকলার ৭০বছর পূর্তি উপলক্ষে এ বছরের প্রদর্শনীকে দুটি পর্বে ভাগ করা হয়েছে। প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিল্পীদের প্রদর্শনী হয়েছে ১০ থেকে ২০ ডিসেম্বর। এছাড়া বার্ষিক প্রদর্শনীতে বিভিন্ন বিভাগের পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের শিল্পকর্ম প্রদর্শনী চলছে ২৩ থেকে ২৯ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত।

টেলিটক বাংলাদেশ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ১৫ স…
  • ২৭ আগস্ট ২০২৬
‎জাবি অধ্যাপকের কক্ষে সাড়ে ৫ ফুটের সাপ, পরে যা হলো
  • ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশকে টপকাতে পারল না ভারত, ফাইনালে উঠতে কী করণীয়?
  • ২৭ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি: গুরুত্বপূর্ণ চার সমস্যা শনাক্ত করল মাউশি
  • ২৭ আগস্ট ২০২৬
ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার মানুষ গড়ার তীর্থভূমি হামদ…
  • ২৭ আগস্ট ২০২৬
অগ্রণী ব্যাংক পিএলসিতে চাকরি, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৭ আগস্ট ২০২৬