ঢাবি বিজনেস স্টাডিজ ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৭০শিক্ষার্থী

১১ ডিসেম্বর ২০১৮, ০৩:৫৭ PM
অতিথিদের সাথে ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা

অতিথিদের সাথে ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা

বিবিএ ও এমবিএ পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ৭০জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষার্থীদের হাতে এ্যাওয়ার্ড তুলে দেন।

বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন বিশেষ অতিথি এবং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট ব্যারিস্টার নিহাদ কবির ইভেন্ট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন। বিভাগীয় চেয়ারম্যানগণ এ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন। অর্গানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশীপ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মঈন ধন্যবাদ জ্ঞাপন করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সত্যকে ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার জন্য মেধাবী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধার সঙ্গে সততা, সত্যবাদিতা ও দেশপ্রেমের সংমিশ্রণ ঘটাতে হবে। দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে উদ্যোক্তা হিসেবে ভূমিকা পালনের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

ট্যাগ: ঢাবি
সংসদে থেকে ওয়াকআউট করল বিরোধীদল
  • ২৭ আগস্ট ২০২৬
সাংবাদিক নেতা থেকে বাসসের শীর্ষ ব্যবস্থাপনায় কাদের গনি
  • ২৭ আগস্ট ২০২৬
এক হাসপাতালের পিকআপভর্তি সরকারি ওষুধ নদীতে ফেলার সময় চালক আ…
  • ২৭ আগস্ট ২০২৬
প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধে আইনি নোটিশ 
  • ২৭ আগস্ট ২০২৬
প্রেমের বিয়ের ৪ মাস পর ট্রেনের নিচে মুমু, খাতায় লিখে গেলেন …
  • ২৭ আগস্ট ২০২৬
রেডিয়েশন অনকোলজি সোসাইটির নতুন আহ্বায়ক কমিটি
  • ২৭ আগস্ট ২০২৬