প্রধান বিচারপতি

বিচার বিভাগের দক্ষতা দেশের সাফল্যের মাপকাঠী

০৭ ডিসেম্বর ২০১৮, ০৪:৫১ PM
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, গণতন্ত্রের সুষ্ঠু চর্চা, দেশের সার্বিক উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা অনস্বীকার্য। বিচার বিভাগের দক্ষতা হচ্ছে একটি দেশের সাফল্যের মাপকাঠী। বিশ্বব্যাপী আইন পেশা একটি মহান পেশা হিসেবে স্বীকৃত। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন অনুষদ প্রাঙ্গণে বাংলাদেশ আইন সমিতির ৩৩তম বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, দেশের উন্নয়নের সামগ্রিক ধারাকে ত্বরান্বিত করার ক্ষেত্রে নির্বাহী, আইন ও বিচার বিভাগের গুরুত্ব অপরিসীম। এই তিন বিভাগের সৌহার্দপূর্ণ সম্পর্ক গণতন্ত্র ও সুশাসন বিকাশে অপরিহার্য।

আইন পেশাকে গুরুত্ব দিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘বিচারক ও আইনজীবীরা হলেন সোশ্যাল ইঞ্জিনিয়ার। তাই আইন পেশা আন্তর্জাতিকভাবে সম্মানিত পেশা। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় বিচারক, আইনজীবী, মানবাধিকারকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়।’

দিনব্যাপী এই অনুষ্ঠানুটি উদ্বোধন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মা. আখতারুজ্জামান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, গণতন্ত্র সম্প্রসারণে আইন বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ন। যারা আইনের সাথে সম্পৃক্ত তারা গণতন্ত্রকে সমৃদ্ধ করতে কাজ করেন।

সমিতির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম ফারুকের সঞ্চালনা ও সভাপতি মো. কামরুজ্জামান আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আপিল বিভাগের বিচারপতি মির্জা হোসেইন হায়দার, সমিতির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোল্লা মো. আবু কাওছার প্রমুখ।

সংসদে থেকে ওয়াকআউট করল বিরোধীদল
  • ২৭ আগস্ট ২০২৬
সাংবাদিক নেতা থেকে বাসসের শীর্ষ ব্যবস্থাপনায় কাদের গনি
  • ২৭ আগস্ট ২০২৬
এক হাসপাতালের পিকআপভর্তি সরকারি ওষুধ নদীতে ফেলার সময় চালক আ…
  • ২৭ আগস্ট ২০২৬
প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধে আইনি নোটিশ 
  • ২৭ আগস্ট ২০২৬
প্রেমের বিয়ের ৪ মাস পর ট্রেনের নিচে মুমু, খাতায় লিখে গেলেন …
  • ২৭ আগস্ট ২০২৬
রেডিয়েশন অনকোলজি সোসাইটির নতুন আহ্বায়ক কমিটি
  • ২৭ আগস্ট ২০২৬