খালেদা জিয়া হলের নামফলক উপড়ে ফেলল চবি ছাত্রলীগ

০৪ ডিসেম্বর ২০১৮, ০৬:২৬ PM
ছাত্রলীগের নেতা-কর্মীরা খালেদা জিয়া হলের নামফলক উপড়ে ফেলছে।

ছাত্রলীগের নেতা-কর্মীরা খালেদা জিয়া হলের নামফলক উপড়ে ফেলছে। © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রীদের আবাসিক হল ‘খালেদা জিয়া হল’র নাম পরিবর্তনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ হলটির নামফলক উপড়ে ফেলেছে। মঙ্গলবার দুপুরে হলের সম্মুখের নামফলক মুছে ফেলে ‘বীর প্রতীক তারামন বিবি হল' নামকরণ করার দাবি জানান ছাত্রলীগ নেতা-কর্মীরা।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহ-সভাপতি মনসুর আলম বলেন, এতিমদের অর্থ আত্মসাতের মামলায় সাজাপ্রাপ্ত আসামি, অশিক্ষিত জঙ্গিমাতা এবং জঙ্গিদের অর্থের যোগান দাতা ব্যক্তির নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ বিদ্যাপীঠে কোন স্থাপনার নাম থাকতে পারে না। এটা বাঙালি জাতি হিসেবে আমাদের জন্য লজ্জাজনক। তাই চবি ছাত্রলীগ ওই হল থেকে খালেদা জিয়ার নাম মুছে দিয়েছে। এই স্থাপনার নাম পরিবর্তনের জন্য আমরা চবি প্রশাসনের নিকট জোর দাবি জানায়। সেই সাথে এই হলের নাম সদ্য প্রয়াত বীর প্রতীক তারামন বিবি হল করার প্রস্তাব করছি।

জানতে চাইলে চবি প্রক্টর আলী আজগর চৌধুরী জানান, আমরা এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো লিখিত আবেদন পাইনি। আর জমা দিয়ে থাকলেও সেটা অফিসিয়াল কার্যক্রম শেষ হওয়ার পর জমা দেওয়া হয়েছে।

নির্দেশকে খালেদা জিয়ার নাম মুছে দিচ্ছে ছাত্রলীগ

 

নামফলক তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন- ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহ-সভাপতি আব্দুল মালেক, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু তোরাব পরশ, উপ-দপ্তর সম্পাদক মিজানুর রহমান বিপুল, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক আমির সোহেল, ছাত্রলীগ নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় প্রমুখ।

সংসদে থেকে ওয়াকআউট করল বিরোধীদল
  • ২৭ আগস্ট ২০২৬
সাংবাদিক নেতা থেকে বাসসের শীর্ষ ব্যবস্থাপনায় কাদের গনি
  • ২৭ আগস্ট ২০২৬
এক হাসপাতালের পিকআপভর্তি সরকারি ওষুধ নদীতে ফেলার সময় চালক আ…
  • ২৭ আগস্ট ২০২৬
প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধে আইনি নোটিশ 
  • ২৭ আগস্ট ২০২৬
প্রেমের বিয়ের ৪ মাস পর ট্রেনের নিচে মুমু, খাতায় লিখে গেলেন …
  • ২৭ আগস্ট ২০২৬
রেডিয়েশন অনকোলজি সোসাইটির নতুন আহ্বায়ক কমিটি
  • ২৭ আগস্ট ২০২৬