ধর্ষণের দায়ে আটক শিক্ষকের মুক্তি দাবি ঢাবি শিক্ষক-শিক্ষার্থীদের

০৩ ডিসেম্বর ২০১৮, ০৩:১৯ PM
অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত মানববন্ধন

অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত মানববন্ধন

ধর্ষণের অভিযোগে আটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক খালেদ মাহমুদের গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে তার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আইবিএ আয়োজিত এক মানববন্ধনথেকে এই দাবি তোলা হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক নিজামুল হক ভূইয়া বলেন, ‘খালেদ মাহমুদের শশুর র‌্যাবের সাবেক ডিজি ও তার স্ত্রী পুলিশের এএসপি। বিয়ের এত বছর পর তার নামে যৌতুকের মামলা দেওয়া হয়েছে এবং তার বৃদ্ধ বাবাকে গ্রেফতার করা হয়েছে। যখন আটক করা হয়েছিল থানায় আমরা খবর নিয়েছি তারা মরাত্মকভাবে প্রভাবিত করেছে যেন খালেদ মাহমুদ বের হতে না পারে। এটি দুঃখজনক, লজ্জাজনক। আমরা চাই খালেদ ন্যায় বিচার পাক, কিন্তু ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে কেউ প্রভাবিত করলে আমরা শিক্ষক সমিতি কঠোর কর্মসূচি দিব।’

মানববন্ধনে সংহতি বক্তব্য প্রদান করেন ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ আব্দুল মোমেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামালসহ অনেকে।

প্রসঙ্গত, ২১ নভেম্বর ধর্ষণের অভিযোগে খালেদ মাহমুদের বিরুদ্ধে ভাটারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগকারীর স্বামী মামলা দায়ের করেন। রাতে ভাটারা থানার পুলিশ রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে খালেদ মাহমুদকে গ্রেফতার করা হয়। ২২ নভেম্বর ঢাকার মহানগর হাকিম শাহিনূর রহমান এই শিক্ষকের জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠান। 

সংসদে থেকে ওয়াকআউট করল বিরোধীদল
  • ২৭ আগস্ট ২০২৬
সাংবাদিক নেতা থেকে বাসসের শীর্ষ ব্যবস্থাপনায় কাদের গনি
  • ২৭ আগস্ট ২০২৬
এক হাসপাতালের পিকআপভর্তি সরকারি ওষুধ নদীতে ফেলার সময় চালক আ…
  • ২৭ আগস্ট ২০২৬
প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধে আইনি নোটিশ 
  • ২৭ আগস্ট ২০২৬
প্রেমের বিয়ের ৪ মাস পর ট্রেনের নিচে মুমু, খাতায় লিখে গেলেন …
  • ২৭ আগস্ট ২০২৬
রেডিয়েশন অনকোলজি সোসাইটির নতুন আহ্বায়ক কমিটি
  • ২৭ আগস্ট ২০২৬