ঢাবিতে তালা ভেঙ্গে শিক্ষিকাকে উদ্ধার: তদন্তে নির্দোষ প্রমাণ!

২৮ নভেম্বর ২০১৮, ১১:৫৫ AM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষকের বিরুদ্ধে আনীত অবৈধ সম্পর্কের প্রমাণ পাননি তদন্ত কমিটি। গত ৩০ ডিসেম্বর এক শিক্ষকের কক্ষ থেকে তালা ভেঙ্গে শিক্ষিকাকে উদ্ধারের ঘটানায় ওই শিক্ষক-শিক্ষকার বিরুদ্ধে এ অভিযোগ উঠছিল। তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতি থেকে মুক্তিও দেয়া হয়েছে। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে এই সিদ্ধান্ত হয়। একাধিক সিন্ডিকেট সদস্য এই তথ্য নিশ্চিত করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে এক সিন্ডিকেট সদস্য বলেন, এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু তদন্ত কমিটি কোনো দোষ পাইনি। ফলে তাদের অব্যাহতি থেকে মুক্তি দেয়া হয়েছে।

প্রসঙ্গত গত ৩০ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ৩০৪৯ নম্বর কক্ষের তালাভেঙ্গে অ্যাডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের প্রভাষক উম্মে কাউসার লতাকে প্রক্টরিয়াল বডির সাহায্যে উদ্ধার করা হয়। আর ওই কক্ষটি ছিল মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আকিব-উল-হকের। এর আগেও একই কক্ষে এই দুইজনকে পাওয়ায় তাদের মধ্যে অবৈধ সম্পর্ক আছে বলে অভিযোগ তোলেন শিক্ষকের স্ত্রী।

এই ঘটনায় মনোবিজ্ঞান কর্তৃপক্ষ চলতি বছরের ৪ জানুয়ারি একাডেমিক কমিটির সভায় শিক্ষক আকিবুল হককে অনির্দিষ্টকালের জন্য অব্যাহতি প্রদান করে। অন্যদিকে এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগ ৩ জানুয়ারি একাডেমিক কমিটির সভায় উম্মে কাউসার লতাকে এক বছরের জন্য সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করে। আর এই ঘটনায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট গত ৩১ জানুয়ারি প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। এই তদন্ত কমিটি তাদের নির্দোষ বলে প্রতিবেদন দিয়েছে।

তদন্ত কমিটির প্রধান অধ্যাপক নাসরীন আহমাদের কাছে এ বিষয়ে জানতে চাইলে বলেন, আমরা এটা অনেক দিন ধরে দেখেছি, কথা বলেছি। অকারণে একটি ঘটনাকে ফুলিয়ে-ফাপিয়ে বড় করা হয়েছে। পারিবারিক একটা ঘটনার সঙ্গে বিভাগ যুক্ত হয়েছে।

সংসদে থেকে ওয়াকআউট করল বিরোধীদল
  • ২৭ আগস্ট ২০২৬
সাংবাদিক নেতা থেকে বাসসের শীর্ষ ব্যবস্থাপনায় কাদের গনি
  • ২৭ আগস্ট ২০২৬
এক হাসপাতালের পিকআপভর্তি সরকারি ওষুধ নদীতে ফেলার সময় চালক আ…
  • ২৭ আগস্ট ২০২৬
প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধে আইনি নোটিশ 
  • ২৭ আগস্ট ২০২৬
প্রেমের বিয়ের ৪ মাস পর ট্রেনের নিচে মুমু, খাতায় লিখে গেলেন …
  • ২৭ আগস্ট ২০২৬
রেডিয়েশন অনকোলজি সোসাইটির নতুন আহ্বায়ক কমিটি
  • ২৭ আগস্ট ২০২৬