ধর্ষণ মামলায় ঢাবি শিক্ষক গ্রেপ্তার, উদ্বেগ শিক্ষক সমিতির

২৬ নভেম্বর ২০১৮, ০৮:৫২ PM
অধ্যাপক খালেদ মাহমুদ

অধ্যাপক খালেদ মাহমুদ © ফাইল ফটো

ধর্ষণের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক খালেদ মাহমুদ গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। রবিবার শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার সুষ্ঠু ও ন্যায়নিষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উন্মোচনের দাবি জানানো হয়। পাশাপাশি কোন স্বার্থনেষীমহল নিজেদের ব্যক্তি স্বার্থ ও প্রভাব প্রতিপত্তি কাজে লাগিয়ে যদি আইনের অপব্যবহার করে তাহলে তার প্রতি কঠোর দৃষ্টি দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষক সমিতি বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে, যাতে খালেদ মাহমুদ কোন ধরণের অবিচারের সম্মখীন না হয়।

প্রসঙ্গত, বুধবার রাজধানীর ভাটারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন ভিকটিমের স্বামী। এরপর রাতে ভাটারা থানার পুলিশ রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে খালেদ মাহমুদকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, বিভিন্ন প্রলোভন দেখিয়ে অবৈধ প্রমের সম্পর্ক তৈরি করে বাদীর স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন ঢাবির ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশনের (আইবিএ) সহকারী অধ্যাপক খালেদ মাহমুদ।

পরে বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম শাহিনূর রহমান জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সংসদে থেকে ওয়াকআউট করল বিরোধীদল
  • ২৭ আগস্ট ২০২৬
সাংবাদিক নেতা থেকে বাসসের শীর্ষ ব্যবস্থাপনায় কাদের গনি
  • ২৭ আগস্ট ২০২৬
এক হাসপাতালের পিকআপভর্তি সরকারি ওষুধ নদীতে ফেলার সময় চালক আ…
  • ২৭ আগস্ট ২০২৬
প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধে আইনি নোটিশ 
  • ২৭ আগস্ট ২০২৬
প্রেমের বিয়ের ৪ মাস পর ট্রেনের নিচে মুমু, খাতায় লিখে গেলেন …
  • ২৭ আগস্ট ২০২৬
রেডিয়েশন অনকোলজি সোসাইটির নতুন আহ্বায়ক কমিটি
  • ২৭ আগস্ট ২০২৬