ঢাবিতে আত্মহত্যা প্রতিরোধে করণীয় নিয়ে সেমিনার কাল

২১ নভেম্বর ২০১৮, ১১:৫০ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘আত্মহত্যা প্রতিরোধ’ এ করণীয় শীর্ষক সেমিনার আগামীকাল সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবনের আর সি মজুমদার অডিটরিয়ামে সেমিনারটি আয়োজন করছে বিশ্ববিদ্যালয় ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দফতর।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক ও এডুকেশনাল এ্যান্ড কাউন্সেলিং সাইকোলজির চেয়ারম্যান অধ্যাপক ড. মেহজাবিন হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখবেন একই বিভাগের শিক্ষক অধ্যাপক ড. শাহীন ইসলাম এবং সহকারী কাউন্সেলিং সাইকোলজিস্ট রেহনুমান-ই জান্নাত।

সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যা প্রবণতা বেড়ে যাওয়ায় এ ধরণের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান অধ্যাপক ড. মেহজাবিন হক। সেমিনারটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সাম্প্রতিক সময়ে আত্মহত্যা প্রবণতা বেড়েছে। চলতি বছরের ১১ মাসে বিশ্ববিদ্যালয়ের ৮ জন শিক্ষার্থী আত্মহত্যার পথ বেঁচে নিয়েছে।

সংসদে থেকে ওয়াকআউট করল বিরোধীদল
  • ২৭ আগস্ট ২০২৬
সাংবাদিক নেতা থেকে বাসসের শীর্ষ ব্যবস্থাপনায় কাদের গনি
  • ২৭ আগস্ট ২০২৬
এক হাসপাতালের পিকআপভর্তি সরকারি ওষুধ নদীতে ফেলার সময় চালক আ…
  • ২৭ আগস্ট ২০২৬
প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধে আইনি নোটিশ 
  • ২৭ আগস্ট ২০২৬
প্রেমের বিয়ের ৪ মাস পর ট্রেনের নিচে মুমু, খাতায় লিখে গেলেন …
  • ২৭ আগস্ট ২০২৬
রেডিয়েশন অনকোলজি সোসাইটির নতুন আহ্বায়ক কমিটি
  • ২৭ আগস্ট ২০২৬