ফি বৃদ্ধির প্রতিবাদে ইবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

১৬ অক্টোবর ২০১৮, ০৫:৪০ PM

© টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিভিন্ন খাতে ফি বৃদ্ধির প্রতিবাদে ২য় দিনের মত আন্দোলন অব্যাহত রেখেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করে। মানববন্ধনের আগে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনের অভ্যন্তরে মিছিল করে বলে জানা গেছে।

এর আগে গতকাল সোমবার থেকে বিভিন্ন খাতে ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন শুরু করে বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। আজ আন্দোলনের ২য় দিনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা মাননবন্ধনে অংশগ্রহণ করেন।

পূর্বঘোষিত কর্মসূচির আলোকে ২য় দিন মঙ্গলবার বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেস্টুন নিয়ে মিছিল করেন শিক্ষার্থীরা। এসময় আন্দোলনকারীরা প্রশাসন ভবনের সামনে থেকে মিছিল শুরু করে বিশ্ববিদ্যালয়র বিভিন্ন একাডেমিক ভবন ঘুরে প্রশাসন ভবনের সামনে এসে মানববন্ধন করেন। মানববন্ধনে শিক্ষাথীরা অবিলম্বে বর্ধিত সকল ফি কমানোর জোর দাবী জানান। এসময় আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৩ অক্টোবর পর্যন্ত সময় বেধে দেন। এর মধ্যে বর্ধিত ফি না কমানো হলে আগামী ২৪ অক্টেবর থেকে অবস্থান কর্মসূচীর ঘোষণা দেন ।

জানা যায়, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি আবেদনের মূল্য বৃদ্ধি, গত শিক্ষাবর্ষ (২০১৭-১৮) থেকে ভর্তি ফি বৃদ্ধি, হল বাবদ ফি বৃদ্ধি, সেমিস্টার ফি বৃদ্ধিসহ বিভিন্ন খাতে তিনগুন ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীরা এই আন্দোলন করছেন। 

এদিকে শিক্ষার্থীদের এই যৌক্তিক আন্দোলনে একাত্মতা পোষণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন বলেন, ‘আমরা সবসময় সাধারণ শিক্ষার্থীদের পক্ষে। শিক্ষার্থীদের কথা বিবেচনা করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবী জানাচ্ছি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী দি ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কল্যাণেই অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে সামঞ্জস্য রেখেই ফি বৃদ্ধি করা হয়েছে। ভর্তি ফি এক বছর আগে বাড়ানো হয়েছে এবং এটি সিন্ডিকেটে পাশ হয়েছে। ’

ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন
  • ২৭ আগস্ট ২০২৬
রাত ২টা ৪০ মিনিটে বোনের নম্বারে ফোন করল কে?
  • ২৭ আগস্ট ২০২৬
ইউজিসির ফেইক অফিস আদেশ ছড়িয়ে বললেন, খালাস পেয়েছেন— কত বড় ব…
  • ২৭ আগস্ট ২০২৬