ঢাবির বিতর্কিত ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ

১৬ অক্টোবর ২০১৮, ০৪:৫২ PM

© ফাইল ফটো

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিতর্কিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ‘ঘ' ইউনিটের ১ম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাশ করেছে ২৬ দশমিক ২১ শতাংশ শিক্ষার্থী।

মঙ্গলবার বিকেল ৩টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।

গত শুক্রবার অনুষ্ঠিত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। গ্রেফতার হয় জালিয়াত চক্রের ৬ সদস্য। প্রশাসনের পক্ষ থেকে করা হয় মামলা। অন্যদিকে অভিযোগ উঠার পর থেকেই ভর্তি পরীক্ষা বাতিলের দাবি করে আসছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো। তবে এসবের তোয়াক্কা না করেই ফল প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রকাশিত ফল অনুযায়ী, ‘ঘ’ ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ করে ৭০ হাজার ৪৪০ শিক্ষার্থী। পরীক্ষায় উত্তীর্ণ হয় ১৮ হাজার ৪৬৩ জন। এর মধ্যে বিজ্ঞানে ১১ হাজার ৯৩৬ জন, মানবিকে ৪ হাজার ১৬৯ জন, ব্যবসায় শিক্ষায় ২ হাজার ৩৫৮ জন পাস করেছে। সম্মিলিত পাশের হার ২৬ দশমিক ২১ ভাগ।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও মোবাইলে ফল জানতে পারবেন। যেকোনো মোবাইল অপারেটরের মেসেজ অপশনে গিয়ে DU স্পেস GHA স্পেস ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে পাঠিয়ে ফিরতি এসএমএসে ফল জানা যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসইট admission.eis.du.ac.bd থেকে ফল জানা যাবে।

পাসকৃত সব শিক্ষার্থীকে ২২-৩১ অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত এবং বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে বলা হয়েছে। এছাড়া কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ১৭-২৪ অক্টোবরের মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস হতে সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে ডিন অফিসে জমা দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

ফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে ১৭-২২ অক্টোবরের মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন
  • ২৭ আগস্ট ২০২৬
রাত ২টা ৪০ মিনিটে বোনের নম্বারে ফোন করল কে?
  • ২৭ আগস্ট ২০২৬
ইউজিসির ফেইক অফিস আদেশ ছড়িয়ে বললেন, খালাস পেয়েছেন— কত বড় ব…
  • ২৭ আগস্ট ২০২৬