২১ অক্টোবর থেকে ঢাবিতে শুরু হচ্ছে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সংসদ

১৬ অক্টোবর ২০১৮, ০২:১৯ PM

© টিডিসি ফটো

২১ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)-তে শুরু হচ্ছে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সংসদ।  বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধূরী সিনেট ভবনের অডিটোরিয়ামে ২১ অক্টোবর উদ্বোধনের পর এটি ২৪ অক্টোবর পর্যন্ত চলবে।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এসব তথ্য জানানো হয়। এবারের ঢাবি ছায়া জাতিসংঘ সংসদে বাংলাদেশর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অর্ধ সহস্র শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।  এর পাশাপাশি যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, সোমালিয়া, ভারত, নেপাল ও আফগানিস্তান থেকে ডেলিগেটরা যুক্ত হচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংসদ (ডিইউমুনা) যৌথভাবে জাতিসংঘ তথ্যকেন্দ্র (ইউএনআইসি) এবং ইস্ট এশিয়া স্টাডি সেন্টার এর সাথে ২০১২ সাল থেকে প্রতি বছর সম্মেলনটি আয়োজন করে আসছে।

ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন
  • ২৭ আগস্ট ২০২৬
রাত ২টা ৪০ মিনিটে বোনের নম্বারে ফোন করল কে?
  • ২৭ আগস্ট ২০২৬
ইউজিসির ফেইক অফিস আদেশ ছড়িয়ে বললেন, খালাস পেয়েছেন— কত বড় ব…
  • ২৭ আগস্ট ২০২৬