আজই প্রকাশিত হচ্ছে ঢাবির ‘ঘ’ ইউনিটের ফল

১৬ অক্টোবর ২০১৮, ০৯:৫৬ AM

© ফাইল ফটো

আজই (মঙ্গলবার) প্রকাশিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের ১ম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার ফল। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বেলা সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।

Capture
প্রেস বিজ্ঞপ্তি

এর আগে সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, মঙ্গলবার দুুপুর ১টায় এ ফল প্রকাশ করা হবে।

পরে আরেকটি জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উপাচার্য দফতরের অ্যাসাইনমেন্ট অফিসারের প্রেরিত ভুল তথ্যের জন্য ‘মঙ্গলবার ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে’ মর্মে যে প্রেস বিজ্ঞপ্তি প্রেরিত হয়েছিল। উপাচার্য আদেশক্রমে এই প্রেস বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করা হলো।

অনাকাক্সিক্ষত এই ভুলের জন্য বিনয়ের সাথে দুঃখ প্রকাশ করা যাচ্ছে। সংশ্লিষ্ট বিষয়ে যথাসময়ে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।’

উল্লেখ্য, গত শুক্রবার ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন
  • ২৭ আগস্ট ২০২৬
রাত ২টা ৪০ মিনিটে বোনের নম্বারে ফোন করল কে?
  • ২৭ আগস্ট ২০২৬
ইউজিসির ফেইক অফিস আদেশ ছড়িয়ে বললেন, খালাস পেয়েছেন— কত বড় ব…
  • ২৭ আগস্ট ২০২৬