‘তারেক মাসুদ চলে গেলেও রয়ে গেছে সৃষ্টিগুলো’

১৩ আগস্ট ২০১৮, ০৯:২৩ PM
স্মারক বক্তৃতায় বক্তব্যে রাখেন ক্যাথরিন মাসুদ

স্মারক বক্তৃতায় বক্তব্যে রাখেন ক্যাথরিন মাসুদ © টিডিসি ফটো

চলচ্চিত্রকার তারেক মাসুদের স্মৃতিচারণ করতে গিয়ে তার স্ত্রী ক্যাথরিন মাসুদ বলেছেন, তারেক মাসুদ চলে গেছেন কিন্তু তার সৃষ্টিগুলো আমাদের কাছে রয়ে গেছে। সেগুলো আমাদের অনুপ্রেরণা যোগায়।

সোমবার তারেক মাসুদের স্মরণে মুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত এক স্মারক বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন নাহার হল সংলগ্ন তারেক মিশুক স্মৃতি স্থাপনার পাদদেশে আয়োজিত এ বক্তৃতায় ‘দেশভাগের চলচ্চিত্র : বিশ্লেষণ ও পর্যালোচনা’ শীর্ষক বক্তৃতা প্রধান করেন চলচিত্রকার আকরাম খান।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাবির সাংবাদিকতা বিভাগের শিক্ষক ফাহমিদুল হক, সাংস্কৃতিকর্মী নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।

ক্যাথরিন মাসুদ বলেন, তারেক মাসুদ এদেশের মানুষের মধ্যে যে একটা বিভাজন আছে সেটা তুলে ধরেছেন। তার চিন্তা ও সৃষ্টির বিষয়বস্তু ছিল এদেশের মানুষ, সমাজ ও সংস্কৃতি।

ঢাকাসহ দেশের যেসব অঞ্চলে বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ২৮ আগস্ট ২০২৬
বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬