প্রক্টরিয়াল বডির সঙ্গে অসদাচরণ করায় ঢাবি শিক্ষার্থী বহিষ্কার

০৭ আগস্ট ২০১৮, ১০:০৫ PM

© সংগৃহীত

প্রক্টরিয়াল বডির সঙ্গে অসদাচরণ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থী তানভীর আল ফারাবিকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়েল প্রক্টর অধ্যাপক ড. গোলাম রাব্বানী এ তথ্য নিশ্চিত করে জানান, ওই শিক্ষার্থীকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না, তার জন্য কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।

সাময়িক বহিষ্কার হওয়া তানভীর আল ফারাবি ফিন্যান্স বিভাগের ২১তম ব্যাচের তৃতীয় বর্ষের (পুনঃভর্তি) শিক্ষার্থী। প্রক্টর জানান, মঙ্গলবার (৬ আগস্ট) ব্যবসায় শিক্ষা অনুষদে শিক্ষার্থীরা মানববন্ধন করে। সেখানে প্রক্টরিয়াল বডির একজন সদস্য গিয়ে ছবি তোলেন। কিন্তু প্রক্টরিয়াল বডির ওই সদস্যের আইডি কার্ড চেক করে এই শিক্ষার্থী। পরে লোকজন নিয়ে এসে তার মোবাইল থেকে ছবি ডিলিট করে দেয়। প্রাথমিক তদন্তে সিসিটিভির ফুটেজ দেখে প্রাথমিক সত্যতা পাওয়ায় ওই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার এবং স্থায়ী বহিষ্কার কেন করা হবে না, তার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ বিষয়ে তানভীর আল ফারাবির সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। 

ঢাকাসহ দেশের যেসব অঞ্চলে বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ২৮ আগস্ট ২০২৬
বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬