মোট আসন ৭ হাজার ১২৮

অনলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তির আবেদন শুরু

৩১ জুলাই ২০১৮, ০৬:৫০ PM
মঙ্গলবার বিকেলে উপাচার্য  কেন্দ্রীয় ভর্তি অফিসে ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন

মঙ্গলবার বিকেলে উপাচার্য কেন্দ্রীয় ভর্তি অফিসে ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন

অনলাইনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ২৬ আগস্ট রাত ১২টা পর্যন্ত এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। 

মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কেন্দ্রীয় ভর্তি অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ শিক্ষাবর্ষে মোট আসন সংখ্যা রয়েছে ৭ হাজার ১২৮টি।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন হলের প্রভোস্ট, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ভর্তি প্রক্রিয়া উদ্বোধন করে উপাচার্য বলেন, এ বছর ছাত্র-ছাত্রীদের আবেদনের যোগ্যতা গতবারের মতোই রাখা হয়েছে। এ বছর মোট ২০টি আসন বৃদ্ধি করা হয়েছে। পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র/ঘড়ি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে। পরীক্ষা চলাকালে মোবাইল কোর্ট দায়িত্ব পালন করবে। কারো বিরুদ্ধে জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ শিক্ষাবর্ষে মোট আসন সংখ্যা রয়েছে ৭১২৮টি। এর মধ্যে ক-ইউনিটে ১৭৫০টি, খ-ইউনিটে ২৩৭৮টি, গ-ইউনিটে ১২৫০টি, ঘ-ইউনিটে ১৬১৫টি এবং চ-ইউনিটে ১৩৫টি আসন রয়েছে। গত বছর এ সংখ্যা ছিল ৭১০৮টি।

এ বছর রাষ্ট্রায়ত্ত ৪টি ব্যাংক সোনালী, অগ্রণী, জনতা এবং রূপালী ব্যাংকের মাধ্যমে ভর্তি পরীক্ষার ফি জমা দেওয়া যাবে। টাকা জমা দেয়ার শেষ তারিখ ২৮ আগস্ট ২০১৮। ‘গ’ ও ‘চ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৫ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত। ‘ক’, ‘খ’ ও ‘ঘ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১০ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত ।

বিস্তারিত তথ্য ওয়েব সাইটে (http://admission.eis.du.ac.bd) জানা যাবে। ভর্তি বিজ্ঞপ্তি ইতোমধ্যেই বিভিন্ন পত্রিকায় প্রকাশ করা হয়েছে।

ঢাকাসহ দেশের যেসব অঞ্চলে বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ২৮ আগস্ট ২০২৬
বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬