নিজেদেরকে 'কর্তৃপক্ষ' ভাববে না, ছাত্রলীগকে ঢাবি প্রক্টর

৩১ জুলাই ২০১৮, ০২:৩২ PM
ঢাকা বিশ্ববিদ্যালেয় ক্যাম্পাসের বিরাজমান পরিস্থিতি নিয়ে কথা বলতে দুপুরে প্রক্টর অফিসে যান ছাত্রলীগ নেতাকর্মীরা।

ঢাকা বিশ্ববিদ্যালেয় ক্যাম্পাসের বিরাজমান পরিস্থিতি নিয়ে কথা বলতে দুপুরে প্রক্টর অফিসে যান ছাত্রলীগ নেতাকর্মীরা। © টিডিসি ফটো

ছাত্রলীগ নেতাকর্মীদের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিজেদেরকে ‘কর্তৃপক্ষ’ না ভাবার নির্দেশ দিয়েছেন প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসের বিরাজমান পরিস্থিতি নিয়ে কথা বলতে প্রক্টর অফিসে যান ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ছাত্রলীগ নেতাদের উদ্দ্যেশে একথা বলেন।

এসময় ছাত্রলীগের বিদায়ী কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাবি শাখার সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সসহ কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় ও হল শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনাকালে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও এস এম জাকির হোসাইন ক্যাম্পাসের বিরাজমান পরিস্থিতির বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীকে অবহিত করেন।

এসময় ছাত্রলীগ নেতারা বলেন, ক্যাম্পাসে দুই-আড়াই ঘন্টা যাবৎ নিপীড়ন বিরোধী আলোকচিত্র প্রদর্শনীর নামে ছাত্রলীগ নেতাকর্মীদের চরিত্র হরণ করা হচ্ছে। এই আলোকচিত্র প্রদর্শনীর জন্য তারা অনুমতি নিয়েছে কিনা। এসময় ছাত্রলীগ নেতাকর্মীরা এ আলোকচিত্র প্রদর্শনী বন্ধ করতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন। কোটা সংস্কার আন্দোলনের নামে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীতে বহিরাগতদের প্রবেশ ও শিক্ষার্থীদের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন।

প্রক্টর বলেন, আমি তাদের অভিযোগের বিষয়ে শুনেছি এবং তাদেরকে লিখিত আকারে জমা দিতে বলেছি। তারা লিখিত অভিযোগ জমা দিলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আর যারাই বিশ্ববিদ্যালয় পরিচালনায় আমাদের সহযোগিতা করবে আমরা তাদেরই সাধুবাদ জানাবো।

ঢাকাসহ দেশের যেসব অঞ্চলে বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ২৮ আগস্ট ২০২৬
বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬