এবারের ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক পেলেন রুনা লায়লা

৩০ জুলাই ২০১৮, ০৭:৪২ PM
সোমবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ঢাবি উপাচার্য রুনা লায়লার হাতে স্বর্ণপদক তুলে দেন

সোমবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ঢাবি উপাচার্য রুনা লায়লার হাতে স্বর্ণপদক তুলে দেন

ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক-২০১৮ লাভ করেছেন বরেণ্য শিল্পী রুনা লায়লা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড’ এর উদ্যোগে শিল্পীকে এই পুরস্কার প্রদান করা হয়।

প্রয়াত শিল্পী ফিরোজা বেগমের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রুনা লায়লার হাতে স্বর্ণপদক ও পুরস্কার তুলে দেন।

বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার’ লাভ করায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লাকে অভিনন্দন জানান।

তিনি বলেন, একজন কিংবদন্তী শিল্পীর নামে প্রবর্তিত স্বর্ণপদক ও পুরস্কার আরেকজন কিংবদন্তী শিল্পী লাভ করলেন। শিল্পী রুনা লায়লা বাংলা সংগীতকে বিশ্ব দরবারে সমৃদ্ধরূপে উপস্থাপন করেছেন বলেও তিনি মন্তব্য করেন।

প্রয়াত শিল্পী ফিরোজা বেগমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে উপাচার্য বলেন, নজরুল সংগীতকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে তিনি অনন্য অবদান রেখে গেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো: দেলোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ট্রাস্ট ফান্ডের দাতা এম আনিস উদ দৌলা। ধন্যবাদ জ্ঞাপন করেন সংগীত বিভাগের চেয়ারপার্সন মিসেস টুম্পা সমদ্দার। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামান অনুষ্ঠান সঞ্চালন করেন।

ঢাবির সংগীত বিভাগের ২০১৭ সালের বিএ সম্মান পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় উর্মি ঘোষ ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ লাভ করেছেন।

প্রসঙ্গত, শিল্পী ফিরোজা বেগম ১৯২৬ সালের ২৮ জুলাই ফরিদপুরে জন্মগ্রহণ করেন এবং ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর ইন্তেকাল করেন।

ঢাকাসহ দেশের যেসব অঞ্চলে বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ২৮ আগস্ট ২০২৬
বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬