কারিগরি ও মাদ্রাসার এমপিও নীতিমালায় যা আছে

২২ জুলাই ২০১৮, ০৬:৫৫ PM
লোগো

লোগো

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর, শিক্ষক-কর্মচারী বদলি বিধান এবং শিক্ষাগত যোগ্যতা শিথিল করে শিক্ষক-কর্মচারী নিয়োগের নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে শিক্ষক-কর্মচারী নিয়োগে নারী কোটা বাধ্যতামূলক করা হয়েছে।

রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নতুন করে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে আলাদা ২টি নীতিমালা প্রকাশ করেছে ।

নীতিমালা ২টিতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে শিক্ষক-কর্মচারীর বয়স ৩৫ বছর করা হয়েছে। তবে সমপদে বা উচ্চতর পদে নিয়োগের ক্ষেত্রে ইনডেক্সধারীদের জন্য বয়সসীমা শিথিল করা হয়েছে।

শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার সরকারি অংশ ৬০ বছর পর্যন্ত নির্ধারিত হবে। এমপিও শিক্ষক-কর্মচারীরা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে বিভাগীয় প্রার্থী হিসেবে সমপদে বা উচ্চতর পদে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বদলির ব্যবস্থা রাখা হয়েছে নীতিমালায়। ২টি নীতিমালাতেই বলা হয়েছে, সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের প্রয়োজনবোধে নীতিমালা প্রণয়নের মাধ্যমে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে বদলি করতে পারবে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে, শিক্ষা জীবনে প্রযোজ্য ক্ষেত্রে একটি তৃতীয় বিভাগ বা শ্রেণি বা সমমান গ্রহণযোগ্য হবে।  

২টি নীতিমালাতেই নারী কোটা মানার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। কারিগরি শিক্ষার ক্ষেত্রে এ নিয়ম আগে থেকেই প্রচলিত থাকলেও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে তা ছিলো না।

 

নীতিমালার আওতায় আরোপিত যে শর্তই থাকুক না কেন- শিক্ষার প্রচার, প্রসার ও উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠান এমপিও ভুক্তির ক্ষেত্রে সরকার কয়েকটি ক্ষেত্রে শর্ত শিথিল করতে পারবে। সেগুলো হলো-শিক্ষায় পশ্চাৎপদ এলাকা, দারিদ্রপ্রবণ এলাকা, শিল্পাঞ্চল, ভৌগোলিকভাবে অনগ্রসর এলাকা যেমন- পাহাড়ি এলাকা, হাওর-বাওর ও চরাঞ্চল, নারী শিক্ষায় অনগ্রসর এলাকা, সামাজিকভাবে অনগ্রসর গোষ্ঠী, বিশেষভাবে চাহিদাসম্পন্ন শিক্ষার্থী ও বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারের বিবেচনায় অগ্রাধিকারপ্রাপ্ত যেকোনো ক্ষেত্র।

 

নীতিমালায় এমপিও প্রদানের ক্ষেত্রে বলা হয়েছে, শর্তপূরণ করলেই বেতন-ভাতা প্রদান করা হবে তা নয়, সরকারের সামর্থ্য থাকতে হবে। 

এমপিওভুক্ত হওয়ার জন্য নতুন নীতিমালা অনুযায়ী অনলাইনে প্রতিষ্ঠানকে আবেদন জানাতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে ‘এমপিও ভুক্তির আবেদন বাছাই কমিটি’ নামে একটি কমিটি গঠন করা হবে।

ওই কমিটি এমওিভুক্ত করতে আবেদন বাছাই করবে। অনলাইনে আবেদনের পর শিক্ষা প্রতিষ্ঠান বাছাইয়ের ক্ষেত্রে গ্রেডিং পদ্ধতি মেনে এমপিওভুক্ত করা হবে। 

 

ঢাকাসহ দেশের যেসব অঞ্চলে বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ২৮ আগস্ট ২০২৬
বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬