টিএসসিতে চুমু: মিশ্র প্রতিক্রিয়া শিক্ষার্থীদের

২৪ জুলাই ২০১৮, ০৫:০৭ PM
ভাইরাল হওয়া সেই ছবি

ভাইরাল হওয়া সেই ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় প্রকাশ্যে দুই তরুণ-তরুণীর চুমু খাওয়া এবং সে দৃশ্যের ছবি সামাজিকে যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। 

সোমবার দুপুরে বৃষ্টিপাতের সময় টিএসসিতে দুই তরুণ-তরুণীকে চুম্বনরত অবস্থায় ক্যামেরাবন্দি করেন একটি অনলাইন পত্রিকার ফটোসাংবাদিক জীবন আহমেদ। সেই ছবি ফেসবুকে ভাইরাল হলে বিভিন্ন জন নানা ধরণের মন্তব্য করেন। বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের একটি অংশ এমন প্রকাশ্যে চুমুর ঘটনাকে উৎসাহিত করেন। আরেকটি অংশ এতে নিন্দা জানান। আর কেউ কেউ এটিকে ব্যক্তিস্বাধীনতার চর্চা হিসেবেই দেখছেন। তাঁরা বলছেন, এতে নিন্দা বা অভিনন্দন জানানোর কিছু নেই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, প্রকাশ্য ভালোবাসায় কোনো নোংরামি থাকে না। বৃষ্টির দিনে প্রিয় মানুষের সাথে একসাথে সময় কাটানোর মধ্যে নোংরামির কিছু নেই। ছবিটিতে প্রবল বৃষ্টি-ভালোবাসা ও চুম্বন সবকিছু মিলে জন্ম নিয়েছে একটা অনিন্দ্য সুন্দর দৃশ্য। আর প্রেমিক যুগলের শরীরী ভাষা দেখলেই বুঝা যায় তাদের মধ্যে সততা আর প্রতিশ্রুতির শক্ত বন্ধন রয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সব বয়সের মানুষের বিচরণ। সেখানে সামাজিকতা রক্ষা করা উচিত। যারা ছবিটিকে ইতিবাচকভাবে দেখছেন তারা কিন্তু কখনোই চাইবেন না তাদের নিজের বোন বা পরিবারের অন্য কোনো সদস্য এমনটা করুক।

এ বিষয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সিদ্দিকী বলেন, অনেকে এটাকে সাহসিকতার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। আসলে এখানে সাহসিকতার কিছু নাই। আমাদের সমাজে বিষয়টি এখনও এত খোলাখুলি পর্যায়ে যায়নি। আমরা সমাজে থাকি তাই সমাজের চাওয়া পাওয়া অনুযায়িই আমাদের কাজ করতে হবে।

ঢাকাসহ দেশের যেসব অঞ্চলে বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ২৮ আগস্ট ২০২৬
বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬