সিতারা পারভীন পুরস্কার পেলেন ঢাবির ১০ শিক্ষার্থী

২৩ জুলাই ২০১৮, ০৪:১০ PM
‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ প্রদান অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে পুরস্কারপ্রাপ্তরা

‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ প্রদান অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে পুরস্কারপ্রাপ্তরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় ১০জন মেধাবী শিক্ষার্থীকে ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ প্রদান করা হয়েছে।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মো. রাগিব রহমান, সঞ্জয় বসাক, ফারজানা তাসনীম পিংকী, জাকিয়া জাহান মুক্তা, মো. শামিম হোসেন, ওয়াহিদা জামান শিথী, সাইয়্যেদুজ্জামান, জিনাত শারমিন, দায়েদ হাসান ও দূর্জয় চক্রবর্তী।

সোমবার সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনস্থ অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কারের সনদপত্র ও চেক তুলে দেন।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. কাবেরী গায়েনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে ‘অধ্যাপক সিতারা পারভীন স্মারক বক্তৃতা’ প্রদান করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রামেন্দু মজুমদার।  ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলী।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রয়াত অধ্যাপক সিতারা পারভীনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, সামগ্রিক বিবেচনায় এই অর্জন গৌরবের।  জঙ্গীবাদ ও উগ্রবাদ নির্মূলে পারিবারিক মূল্যবোধ থাকা অত্যন্ত জরুরী।

সাম্প্রতিক সময়ে ‘বহিরাগত’ নিয়ে যে অপতথ্য ও অপপ্রচার চলছে তার নিন্দা জানিয়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস তৈরি করা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্ব।  মুক্তিযুদ্ধ ও সুস্থ মূল্যবোধের পরিপন্থী কোন কিছুকেই বিশ্ববিদ্যালয় কখনো স্বাগত জানাবে না।

প্রসঙ্গত, প্রাক্তন রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দীন আহমদের কন্যা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলীর স্ত্রী অধ্যাপক সিতারা পারভীন ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।  তার স্মৃতির উদ্দেশ্যে পরিবারের পক্ষ থেকে অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার প্রবর্তন করা হয়।

ঢাকাসহ দেশের যেসব অঞ্চলে বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ২৮ আগস্ট ২০২৬
বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬